প্রকাশ্যে কেঁদে ভাসালেন মোনালি, ভাইরাল হল ভিডিও

Published : Dec 07, 2019, 04:13 PM IST
প্রকাশ্যে কেঁদে ভাসালেন মোনালি, ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

সকলের সামনে প্রকাশ্যে হাউ হাউ করে কাঁদছেন মোনালি ঠাকুর নিজের ব্যক্তিগত ছবি দিয়ে বরাবরই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি নিজেদের একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায় কবে তারা একসঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন এই নিয়েও দীর্ঘদিন ধরে জল্পনা চলছে  

এ কী হল মোনালির। সকলের সামনে প্রকাশ্যে হাউ হাউ করে কাঁদছেন কেন তিনি। এই প্রশ্নই এখন সকলের মুখেই ঘুরে বেড়াচ্ছে। গানের পাশাপাশি সোশ্যাল মিডিওয়াতে বেশ অ্যাক্টিভ বাঙালি গায়িকা অভিনেত্রী মোনালি ঠাকুর। নিজের ব্যক্তিগত ছবি দিয়ে বরাবরই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি। তবে কি হল তার? আর কেনই বা তিনি কাঁদছেন? সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে তাকে হাউ হাউ করে কাঁদতে দেখা যাচ্ছে।

 

 

আরও পড়ুন-আর দেরি নয়, এবার প্লে স্টোরেও হাজির প্রোফেসর শঙ্কু...

ভিডিওটি পোস্ট করার মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  ভিডিওটির শুরুতেই মোনালিকে কাঁদতে দেখা যাচ্ছে। এখানেই শেষ নয়, কাঁদতে কাঁদতে  তিনি বলছেন, 'যাক বাবা শ্যুটিং শেষ'। এই কথা বলেই হেসে ফেলেন তিনি। তারপর আরও বলেন, 'নাটকটা  ভাল হয় না   আমাকে দিয়ে'।  তারপরই শিস বাজিয়ে নিজের বান্ধবীকে নিয়ে গোটা ভিডিও পোস্ট করেন। এবং  ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, 'জিরো ডিগ্রিতে ব্যাকলেস জামা পরে শ্যুটিং করলে সোজা মাথায় গিয়ে আঘাত করে। এবং মাথা এবং শরীর জমে গিয়েছে। কিন্তু আমি প্রচন্ড উচ্ছ্বসিত আমাদের কাজটা নিয়ে।' কিসের শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী তা এখনও খোলসা করে জানাননি অভিনেত্রী।

আরও পড়ুন-'বিনোদিনী'র বিয়ে থেকে রিসেপশন, টিকটকে ঝড় তুললেন টেলি অভিনেত্রী...

বরাবরই গানের জন্য জনপ্রিয়তা রয়েছে মোনালির। শুধু গানই নয়, তার শিশুসুলভ আচরণের জন্য তিনি সমানভাবে জনপ্রিয়। বিদেশী  বয়ফ্রেন্ডের সঙ্গে  তার সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা করেন গায়িকা। বিদেশী প্রেমিকের সঙ্গে নিজেদের একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কবে তারা একসঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন এই নিয়েও দীর্ঘদিন ধরে জল্পনা চলে আসছে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা