চুম্বনে মত্ত মাহিরা-পারস, বিগবসের ঘর থেকে ভাইরাল হল ভিডিও

Published : Dec 20, 2019, 11:10 AM ISTUpdated : Dec 20, 2019, 11:11 AM IST
চুম্বনে মত্ত মাহিরা-পারস, বিগবসের ঘর থেকে ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

একসঙ্গে সময় কাটাতে কাটাতে অনেকের সঙ্গে অনেকের খুব বন্ধুত্ব হয়ে যায় হঠাৎ করেই মাহিরাকে প্রকাশ্যেই চুম্বন করে পারস ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই হৈচৈ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় একবার নয়, একাধিকবার চুম্বন করতে দেখা যায় পারসকে

বিগ বস মানেই ফুল অফ এন্টারটেইনমেন্ট। লড়াই থেকে বন্ধুত্ব সেখান থেকে প্রেম সবকিছুরই সাক্ষী এই বিগবসের ঘর। প্রত্যেক বছরের মতোন  এই বছর তার কোনও পরিবর্তন হয়নি। সেটের মধ্যে একসঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে হয় প্রতিযোগীদের। একসঙ্গে সময় কাটাতে কাটাতে অনেকের সঙ্গে অনেকের খুব বন্ধুত্ব হয়ে যায়। সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম। আর সবশেষের পরিণতি বিচ্ছেদ এ তো হামেশাই লেগে রয়েছে। একের পর এক ঘটনা নিয়ে তোলপাড় হতে চলেছে সোশ্যাল মিডিয়া। 

আরও পড়ুন-'আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল আরহান', বিস্ফোরক মন্তব্য প্রাক্তনের...

সম্প্রতি বিগ বস ১৩-র ঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, পারস ছাবড় এবং মাহিরা শর্মা নামে দুই প্রতিযোগী ঘনিষ্ঠ অবস্থায় বসে রয়েছে। দুজনের মধ্যে আলোচনায় শোনা গেছে, পারস মাহিরাকে বলছে, শো-তো আসার পর মাহিরা তাকে একটু তাড়াতাড়ি বিচার করে ফেলেছেন। এই নিয়ে তাদের মধ্যে একটি গভীর আলোচনা চলছিল। তারপর একে অপরকে মারতে শুরু করে তারা। আর তারপরই হঠাৎ করেই মাহিরাকে প্রকাশ্যেই চুম্বন করে পারস। তবে একবার নয়, একাধিকবার চুম্বন করতে দেখা যায় আর তাতে রীতিমতো চমকে যান মাহিরা। দেখে নিন ভিডিওটি।

 

আরও পড়ুন-অর্ধশতক থেকে এককদম দূরে শাশ্বত, তপসে থেকে বব বিশ্বাসের জার্নি...

যদিও বিগ বসের ঘরে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একাধিক লোকজনকে দেখা যায় এই রকম অন্তরঙ্গ মুহূর্তে। তবে এই বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই হৈচৈ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এটা কোনও টাস্ক কিনা তা কিন্তু এখনও জানা যায়নি।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা