ভক্তদের উদ্দেশ্যে প্রভাস দিলেন বিশেষ বার্তা, শীঘ্রই আসতে চলেছে 'বাহুবলী' অভিনেতার আগামী ছবি

Published : Jul 08, 2020, 11:54 PM ISTUpdated : Jul 09, 2020, 02:03 AM IST
ভক্তদের উদ্দেশ্যে প্রভাস দিলেন বিশেষ বার্তা, শীঘ্রই আসতে চলেছে 'বাহুবলী' অভিনেতার আগামী ছবি

সংক্ষিপ্ত

অবশেষে প্রভাস-ভক্তদের অপেক্ষার অবসান  প্রকাশ্যে এল 'প্রভাস ২০' ছবির বিশেষ ঘোষণা আগামী ১০ জুলাই মুক্তি পেতে চলেছে ছবির ফার্স্ট লুক রোমান্টিক ড্রামায় প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে

অপেক্ষার অবসান। প্রভাস ভক্তদের জন্য সুখবর। আসতে চলেছে প্রভাসের আগামী ছবি প্রভাস ২০। আগামী ১০ জুলাই মুক্তি পেতে চলেছে ছবির ফার্স্ট লুক। তেলেগু এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। এর আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের বিশেষ লুক শেয়ার করেছিলেন। ভক্তদের উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।

আরও পড়ুনঃরামধনুতে 'মেঘবালিকা' মনামী, বৃষ্টিভেজা দিনের সুযোগে ভক্তদের ছোট্ট উপহার অভিনেত্রীর

পরিচালক রাধা কৃষ্ণ কুমারের পরিচালনায় আসতে চলেছে প্রভাস ২০। পূজা হেগড়ে সহ দেখা যাবে ভাগ্যশ্রী, মুরলী শর্মা, সচিন খেড়কর, প্রিয়দর্শী, সাশা ছেত্রী, কুণাল রায় কাপুর এবং সত্যানকে। ছবির প্রযোজনা করছে ভূষণ কুমারের টি সিরিজ। ছবিতে জ্যোতিষির ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। ইউরোপে শ্যুটিং হয়ে গিয়েছিল ছবির একাংশের। 

আরও পড়ুনঃজঙ্গিদের বিরুদ্ধে লড়বে বিশেষ দল 'এসওএস কলকাতা', মুক্তি পেল যশ-নুসরতের ছবির ফার্স্ট লুক

 

শ্যুটিংয়ের মাঝে করোনার প্রকোপে বন্ধ করে দিতে হয় কাজ। ভারতে ফেরার পর ছবির শ্যুটিং স্থগিত রাখা হয়। সম্প্রতি শ্যুটিংয়ের অনুমতি পাওয়ায় হয়দরাবাদে হবে প্রভাস ২০-র বাকি অংশের শ্যুটিং। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদি। বলিউডের পাশাপাশি বিভিন্ন দক্ষিণী ছবির গানের সুর দিয়েছেন তিনি।     

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা