'তোমার যদি না থাকে তাহলে দেখিও না', প্রিয়ঙ্কাকে কটাক্ষ ডিজাইনারের

Published : Jan 30, 2020, 07:08 PM ISTUpdated : Jan 30, 2020, 07:33 PM IST
'তোমার যদি না থাকে তাহলে দেখিও না', প্রিয়ঙ্কাকে কটাক্ষ ডিজাইনারের

সংক্ষিপ্ত

প্রিয়ঙ্কার লুক ভাইরাল নেট দুনিয়ায় উন্মুক্ত বক্ষে নেট দুনিয়ায় ট্রোল অভিনেত্রী শরীরের আকৃতি নিয়ে মন্তব্য ডিজাইনারের প্রিয়ঙ্কার পাশে অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি

সম্প্রতি গ্র্যামির মঞ্চে ঝড় তুলেছিল প্রিয়ঙ্কা চোপড়ার হট লুক। সেখানেই তিনি রেড কার্পেটে হাজির হয়েছিলেন নাভি পর্যন্ত গলার একটি পোশাক পরে। যা মুহূর্তে ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। এরপরই শুরু হয়ে যায় পোশাক ঘিরে একাধিক ট্রোলিং। কখনও তাঁর শরীর নিয়ে কথা ওঠে, কখনও প্রসঙ্গ হয়ে দাঁড়ায় ডিজাইনার। 

গ্র্যামির মঞ্চে এই পোশাক পরা মাত্রই প্রিয়ঙ্কাকে কড়া টক্করে পড়তে হয় জেনিফার সঙ্গে। সবুজ পোশাকে জেনিফা যে উত্তেজনা ছড়িয়েছিল তা তো হলই না, বরং সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হল পিগি চোপসকে। 

আরও পড়ুনঃ অসুস্থ পরিচালকের পাশে অক্কি, মুহূর্তে নেটিজেনদের মন জয় করলেন অভিনেতা

এই পোশাকের ছবি দেখা মাত্রই বিখ্যাত ডিজাইনার ওয়েন্ডেল রড্রিক্স বিস্ফোরক মন্তব্য করে বসেন নেট দুনিয়ায়। যার জেরে তাঁকে শুনতে হয় একাধিক কথা। তিনি নাকি প্রিয়ঙ্কার বডি শেমিং করছেন। এরপরই ডিজাইনার একটি দীর্ঘ পোস্ট করেন সোশ্যাল মিডিয়া। যেখানে তিনি স্পষ্টই বুঝিয়ে দেন যে তিনি প্রিয়ঙ্কার শরীরের অবয়ব নিয়ে কোনও মন্তব্যই করেননি। তিনি শুধু বলতে চেলেছেন এই পোশাকটি তাঁর জন্য ছিল না। যেমন পেটে মেদ জমলে টি পরতে নেই। 

 

 

নেট দুনিয়ায় প্রিয়ঙ্কার পাশে এসে দাঁড়ান অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। তিনি স্পষ্টই জানিয়ে ছিলেন সেলিব্রিটিরাও রক্তমাংসের নারী। তাঁদেরও বক্ষ আছে, শরীরে ফ্যাট আছে। এরপরই নেট দুনিয়ায় সরব হন ডিজাইনার। এক দীর্ঘ পোস্টে তিনি স্পস্টই জানান যে 'প্রিয়ঙ্কা চোপড়ার এই পোশাকটি নির্বাচন করাই উচিত হয়নি'। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা