রিক্সায় বসে শ্রাবন্তী, টেনে নিয়ে গেলেন বর! মুহুর্তে ভাইরাল ছবি সোশ্যাল মিডিয়ায়

Published : Sep 28, 2019, 12:55 PM IST
রিক্সায় বসে শ্রাবন্তী, টেনে নিয়ে গেলেন বর! মুহুর্তে ভাইরাল ছবি সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

রিক্সায় চেপে বসলেন শ্রাবন্তী তাঁকে টেনে নিয়ে চললেন রোশন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুহুর্তে ভাইরাল দেবীপক্ষের সেরা পোস্ট-এ নজির গড়লেন নায়িকা 

পুজো মানেই তারকাদের প্রোফাইল জুড়ে একের পর এক ছবি পোস্ট। দেবীপক্ষে সাবেকি লুকেই এক কথায় বাজিমাত। এবার সেই তালিকায় নাম লেখালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন রোশনের সঙ্গে ছবি। কিন্তু এ কী অবস্থা!

আরও পড়ুনঃ দেবীপক্ষের প্রাককালে স্বস্তিকার সাড়া জাগানো পোস্ট, প্রশ্ন তুললেন- 'দুর্গা কে'

রিক্সায় চেপে বসে আছেন শ্রাবন্তী, তাঁকে চেনে নিয়ে যাচ্ছেন তাঁর বর রোশন!  মজার পোস্ট মুহুর্তে ভাইরাল নেট দুনিয়ায়। চেনা ছাকের বাইরেই যেন পাক্কা গৃহিনীর লুকে ধরা দিলেন শ্রাবন্তী। বিয়ের পর রোশনের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি। টলিপাড়ায় কমেছে তাঁর আনাগোনা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের মাধ্যমে সর্বদাই তিনি ভক্তদের নজরের কেন্দ্রে থাকেন।  

আরও পড়ুনঃ আত্মরক্ষার করতে মাথায় রাখুন তিনটি বিষয়, টিপস দিলেন কোয়েল মল্লিক

পুজোর আগেই হোক কিংবা পরে, বাঙালির প্রতিটি সাধের পোর্টফোলিও ঘিরে যেন কয়েকটি বিষয় ভিষণভাবে মিলে যায়। তার মধ্যে অন্যতম হল রিক্সা। পরনে নীল শাড়ি, নীল টি, এ জুটির ছবিই এক কথায় মহালয়ায় হিট। এদিন সকাল থেকেই একের পর সেলেব পোস্টে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। তারই মাঝে সর্বাধিক নজর কাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

 

 

রঙের মেলবন্ধনই শুধু নয়, তাঁদের মনের মেলবন্ধনও এরও একবার সকলের নজর কাড়ল। ছবিটি শেয়ার করে শ্রাবন্তী লিখলেন তাঁর চোখে দেখা সেরা রিক্সাওয়ালা হলেন রোশন। মজার এই পোস্ট ভরে উঠল সেলেব-ভক্ত কমেন্টেও। সামনেই পুজো, তবে কী ভবেই শপিং-এ চললেন শ্রাবন্তী...

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা