বিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

Published : Sep 16, 2019, 11:22 PM IST
বিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

সংক্ষিপ্ত

বিনোদন জগতের সেরা দশে নজর রাখুন ছবির মুক্তি থেকে গসিপ, দিনের বিশেষ বিশেষ খবর বলি থেকে টলি, বিনোদন জগতের হাল হকিকত 

সিনেমা থেকে গসিপ, বলি থেকে টলি, কোন ১০ খবরে আজ নজর! লাইম লাইটে কে, কেইবা পড়ছেন পিছিয়ে, কোন পুরষ্কার কার ঝুলিতে! কার ঠাঁই ৩০০ কোটির ক্লাবে! কেইবা পিছিয়ে পড়লেন রেসে! সব মিলিয়ে টাটকা খবর কোনটা, কোন খবরই সেট করল আজকের ট্রেন্ড। নজরে রাখুন সেরা দশে।

১) রাণু মন্ডল এবার উত্তর দিলেন লতা মঙ্গেশকরকেঃ লতা কণ্ঠী রাণুকে নিয়েই এখন তোলপার সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েছেন রাণু মন্ডল। কখনও ভক্তদের নিয়ে মন্তব্য করে ফেলায়, কখনও আবার সলমন খানের বিষয়। মোটের ওপর তিনটি গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রাণু মন্ডলের। প্রতিটি গানই সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন হিট। 

বিস্তারিতঃ 'অনুকরণ করে বেশি দূর নয়', লতা মঙ্গেশকরের মন্তব্যে এবার মুখ খুললেন রাণু

২) সলমন খানের নয়া চমকঃ ঠিক একশো দিন পর এভাবেই বক্স অফিসে এন্ট্রি নেবেন সলমন খান, কয়েকদিন আগে এমনই একটা পোস্ট করেন সলমন খান। একের পর এক বিগ বাজেটের ছবি এখন সলমন খানের হাতে। তারই মধ্যে ইনশাল্লাহ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে রীতিমত শোক প্রকাশ করেছে তাঁর ভক্তগণ। কিন্তু একাধিক ছবির খবর নিয়ে হাজির ভাইজান এবার নিজেই শেয়ার করলেন তাঁর বক্স অফিসে আগামী এন্ট্রির এক ঝলক। মুহুর্তে ভাইরাল হল তা। 

বিস্তারিতঃ ঠিক একশো দিন আগে মিলল চমক, এভাবেই বক্স অফিসে পা রাখবেন সলমন খান 

৩) মলদ্বীপে হট সুস্মিতার ভিডিও ভাইরালঃ ছুটির মেজাজে এখন বলিউড। একের পর এক তারকারা এখন ছুটি কাটাতে পারি দিচ্ছেন বিভিন্ন জায়গায়। কেউ পরিবারের সঙ্গে, কেউ আবার পা বাড়ালেন নিজের প্রেমিকের সঙ্গে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী সুস্মিতা সেন। প্রেমিকের হাত ধরেই পারি দিলেন মলদ্বীপ।

বিস্তারিতঃ মলদ্বীপে লাস্যময়ী সুস্মিতা, হট লুকে সমুদ্র সৈকতে অভিনেত্রী, মুহুর্তে ভাইরাল ভিডিও

৪) স্মৃতি উষ্কে এ কোন গান গাইলেন সোনু নিগমঃ স্মৃতিতে মোচড় দিয়ে প্রকাশ্যে এল গুমনামী বাবা ছবির প্রথম গান। প্রথম থেকেই এই ছবিকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছে নেটিজেনদের একমহল। নিশানায় কখনও নেতাজি কখনও বা ছিলেন গুমনামী বাবা। ছবির প্রতিটি ধাপেই যেন রহস্যের এক নতুন অধ্যায়। একে একে মুক্তি পেতে থাকে ছবির টিজার থেকে ট্রেলার। রেহাই মেলেনি কোথাও। 

বিস্তারিতঃ স্মৃতি উষ্কে প্রকাশ্যে গুমনামী ছবির গান, 'সুভাষজি' রিমেকে সোনু নিগম

৫) কড়া টক্করে ছন্দ হারালো সাহোঃ সাড়ে তিনশো কোটি টাকার বাজেটের ছবি সাহো, মুক্তির পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছিল। একের পর এক অভিযোগ, সাহো ঘিরে বিতর্কও ছিল তুঙ্গে। তবুও কোথাও যেন থামতে নারাজ এই ছবির গতি। 

বিস্তারিতঃ ড্রিম গার্ল-এর জোর ধাক্কা, তবুও অনড় সাহো, ১৭ দিনেও বক্স অফিসে ঝড়

৬) ভক্তের দাবী নগ্ন দৃশ্য, মেটাতে এ কী করলেন শ্রীলেখাঃ সম্প্রতিই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি চ্যানেল খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নাম দিয়েছেন আমি শ্রীলেখা। নিজের জন্মদিনের দিনই প্রকাশ্যে এনেছিলেন এই চ্যানেল। সেখানে মুক্তি পেয়েছিল মাত্র একটি ভিডিও। তা দেখা মাত্রই বহু ভক্ত থেকে শুরু করে পরিচিতজন সাবস্ক্রাইব করেন এই চ্যানেল।

বিস্তারিতঃ 'নগ্ন দৃশ্য থাকবে তো!' ভক্তের মন রাখতে এ কী করে বসলেন শ্রীলেখা

৭) দীপিকাকে প্রতিযোগিতার মুখে ফেললেন জ্যাকলিনঃ বাজিরাও মস্তানি ছবিতে মোহে রঙ দো লাল গানটি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল। এই গানের সঙ্গে নেচে সকলের মন জয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার সেই গানেই পা মেলালেন জ্যাকলিন। শেয়ার করলেন ভিডিও। 

বিস্তারিতঃ নাচের পারিশ্রমিক ২ কোটি, এবার ঘরানা পাল্টে দীপিকাকে টেক্কা জ্যাকলিনের

৮) বলিউড অভিনেতাকেই ভালোবাসেন নোরাঃ নোরা ফাতেহিকে নিয়ে এখন একাধিক খবর ছড়িয়ে পড়েছে বি টাউনের ইতিউতি। তারই মাঝে সকলের নজর কেড়েছে যা তা হল বর্তমানে নায়িকা আর ভিকি কৌশলের সম্পর্কের খবর। কিন্তু সেই বিষয় প্রকাশ্যে কিছু জানাননি নোরা। সম্প্রতি তাঁদের একটি মিউজিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 

বিস্তারিতঃ বলিউড অভিনেতার প্রতি একতরফা প্রেম, প্রকাশ্যেই মুখ খুললেন নোরা

৯) প্রকাশ্যে বিদ্যার নয়া লুকঃ ফের একা নতুন অবতারে বিদ্যা বালন। প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবি শকুন্তলা দেবী`র ফার্স্ট লুক ও টিজার। গণিতে বিস্ময়কর প্রতিভার জন্য মানব কম্পিউটার হিসাবে পরিচিত শকুন্তলা দেবী। এবার বলিউডে তৈর হচ্ছে  তাঁর বায়োপিক। নাম ভূমিকায় বিদ্যা। ছবিটি পরিচালনা করছেন পরিচালক অনু মেনন। আগামী বছর গৃষ্মে মুক্তি পেতে চলেছে  ছবিটি। 

বিস্তারিতঃ এবার মানব কম্পিউটার বিদ্যা

১০) বলিউড অভিনেত্রীদের শরীরচর্চার ছবি ভাইরালঃ শরীরচর্চার ছবি হামেসাই শেয়ার করে থাকেন বিভিন্ন অভিনেত্রীরা। সে বলিউড হোক কিংবা টলিউড। প্রায়শই নিজেদের ফিটনেসের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন তারকারা। তা দেখে রীতিমত অনুপ্রাণিত হন ভক্তরা। এবার তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই যেন শুরু হল এক নয়া প্রতিযোগিতা। একে অন্যকে টেক্কা দিয়ে ছবি শেয়ার করা একাধিক ছবিতে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা।

বিস্তারিতঃ শরীরচর্চায় একে অন্যকে টেক্কা, ফিটনেস ফান্ডায় এগিয়ে কোন বলিউড অভিনেত্রী

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা