আলিয়ার মাতৃত্বের খবরে ওয়ান্ডার ওম্যানের শুভেচ্ছাবার্তা

Published : Jun 27, 2022, 01:15 PM IST
আলিয়ার মাতৃত্বের খবরে ওয়ান্ডার ওম্যানের শুভেচ্ছাবার্তা

সংক্ষিপ্ত

ইনস্টাগ্রামে মা হওয়ার সুখবর জানিয়েছেন আলিয়া ভাট। আর সেই পোস্টে মন্তব্য করেছেন স্বয়ং গ্যাল গ্যাডট, হলিউডের ওয়ান্ডার ওম্যান।

সদ্যই বিয়ে করেছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের দুমাসের মাথাতেই এমন সুখবর শোনালেন তারা। আলিয়া এই খবরটি জানানোর পরেই তার ইনস্টাগ্রাম শুভেচ্ছা বার্তায় ভেসে গেছে। আলিয়ার মন্তব্যবক্সে কমেন্টের সংখ্যাটা বেশ দীর্ঘই। বলিউডের সতীর্থদের পাশাপাশি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী 'ওয়ান্ডার ওম্যান' গ্যাল গ্যাডটও মন্তব্য করেছেন আলিয়ার পোস্টের নিচে। তিনি লাল হৃদয়ের তিনটে ইমোজি এঁকেছেন আলিয়ার মন্তব্য বক্সে। আলিয়ার পোস্টে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। অভিনেত্রীর বলিউড সতীর্থ প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘অভিনন্দন হানি!! দারুণ ব্যাপার, আর তর সইছে না’। এই বছরের জানুয়ারি মাসেই সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। রণবীরের বোন ঋদ্ধিমা মন্তব্য করেছেন, ‘আমার সোনা বাচ্চারা এবার বাবা-মা হচ্ছে। দুজনকেই অনেক ভালোবাসি আলিয়া আর রণবীর’। আলিয়ার গড ফাদার করণ জোহর লিখেছেন, ‘হৃদয় পরিপূর্ণ’। পাশে একটি লাল হৃদয়ের ইমোজি। 


আলিয়ার মাতৃত্বের পোস্টে মালাইকা আরোরা, অনিল কাপুর, ফারহান আখতার, সোনু সুদ, কৃতী শ্যাননের মতো বলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আলিয়ার পোস্টে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি রণবীরের দুই প্রাক্তন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফ। ছোটবেলা থেকেই আলিয়া ভাটের ক্রাশ ছিলেন রণবীর কাপুর। বড় হয়ে সেই ক্রাশের বিপরীতে প্রথমবার একসঙ্গে সিনেমা করতে গিয়েই ভালোবেসে ফেলেন একে অপরকে। সেই ছবি এখনও মুক্তি পায়নি, কিন্তু তাদের প্রেম বিয়ে থেকে সন্তান পর্যন্ত পরিপূর্ণতা পেয়ে গিয়েছে। ২০১৭ সাল থেকে প্রেম করছেন রণবীর আলিয়া। এর আগে বহুবার বহু অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রণবীর। দীপিকা থেকে ক্যাটরিনা কে নেই রণবীরের প্রেমিকার তালিকায়। বরাবর ক্যাসিনোভা বলেই পরিচিত ছিলেন তিনি। বয়সে বেশ খানিকটা ছোট আলিয়াই যে শেষ পর্যন্ত তাকে সংসারী করতে পারবে তা বোধহয় কেউই ভাবতেও পারেননি। যাইহোক, শেষ ভালো যার সব ভালো তার। ভালো থাকুন রালিয়া আর তাদের আসন্ন ছোট কাপুরের জন্য একরাশ ভালোবাসা।

 

সেপ্টেম্বরে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে। সকলেই অধীর আগ্রহে বসে আছে ব্রহ্মাস্ত্র এর জন্য। প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অফ স্ক্রিন দম্পতি রণবীর আলিয়াকে। তাছাড়াও বলিউডে ভিএফএক্সের এতো ভালো কাজ আগে কখনো দেখা যায়নি। তাই সব মিলিয়ে খুব উৎসাহিত দর্শক। এসবের মধ্যেই আরও এক সুখবর দিলেন রণবীর আলিয়া। আসন্ন ছোট কাপুরকে নিয়ে খুব ভালো থাকুন তারা।
আরও পড়ুনঃ 

'ঘরে আসছে সন্তান', ঘোষণা আলিয়া ভাটের, সঙ্গে সিংহ-র সংসারের ছবি দিয়ে কি বোঝাতে চাইলেন রালিয়া

নিত্যদিনের 'ডাল-ভাতে আলিয়া পাঁচফোড়ন', শামশেরার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বললেন রণবীর

শামশেরার ট্রেলার লঞ্চে প্রয়াত বাবাকে মনে করে চোখে জল রণবীরের

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা