
মহামারির সময়ে এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচেই চলছিল নানান পদ তৈরি। সোশ্যাল মিডিয়ায় হাত ধরে এই সময় থেকে নানান পদ তৈরির ভিডিও সামনে এসেছে। বিকেলে পরিবার বা বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা জমিয়ে তুলতে চটজলদি মুখরোচক পদ বানাতে অবশ্যই ট্রাই করুন এটি। মোবাইল খুললেই একের পর এক খাবারের পোস্ট। যা দেখে ছোট থেকে বড় সবারই ইচ্ছে করে নিত্য নতুন পদ খেতে।
আরও পড়ুন- সস্তায় প্রোটিন সমৃদ্ধ পুষ্টিগুণে ঠাসা জল-খাবার, দেখে নিন কোরিয়ান এগ রোল রেসিপি
বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। বাড়িতেই নানান ধরনের লোভনীয় খাবার তৈরি হচ্ছে একের পর এক। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে। তবে এই স্ন্যাক্সস রেসিপি যে সকলের ভালো লাগবে তা আর বলার জায়গা রাখে না। ফিশ ফিঙ্গার তো অনেক হল এবার বাড়িতেই ট্রাই করে দেখুন লোভনীয় স্বাদের এগ ফিঙ্গার। দেখে নিন এই পদ তৈরির সবচেয়ে সহজ রেসিপি-
বন্ধুদের সঙ্গে হোক বা খুব কাছের আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে এই স্ন্যাক্সের জুড়ি মেলা ভার। অল্প খরচেই যে এত সুস্বাদু স্ন্যাক্সের পদ তৈরি করা যায়, তা এই রেসিপি না দেখলে বিশ্বাস করবেন না। তবে আর দেরি না করে আজই বানিয়ে দেখুন মুখরোচক স্বাদের এগ ফিঙ্গার।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.