ঘরোয়া নয়, মুখে লেগে থাকুক বিয়ে বাড়ির স্বাদ, রইল ভেটকি মাছের পাতুরির রেসিপি

Published : Jul 18, 2021, 11:21 AM IST
ঘরোয়া নয়, মুখে লেগে থাকুক বিয়ে বাড়ির স্বাদ, রইল ভেটকি মাছের পাতুরির রেসিপি

সংক্ষিপ্ত

পাতুরি ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। চিকেন পাতুরি, ইলিশ পাতুরি, ছানার পাতুরি আরও কতো কী। তবে পাতুরি রান্নায় সব থেকে জনপ্রিয় হলো ভেটকি মাছের পাতুরি। 

এখন অনেক অনুষ্ঠান বাড়ির মেনুতেই এই ডিসটি লক্ষ্য করা যায়। অনেকেই বাড়িতে বানিয়েও খেয়েছেন বহুবার। তবে সবারই একটাই অভিযোগ। পাতুরিটা ঠিক বিয়েবাড়ির মতো হলো না। তাই চলুন জেনে নেওয়া যাক কীভাবে বিয়েবাড়ির স্বাদে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় ভেটকি মাছের পাতুরি। 

আরও পড়ুন- আম খাওয়ার পরই কি এই খাবারগুলি খাচ্ছেন, শ্বাসকষ্টের সমস্যা থেকে হতে পারে বড় বিপদ 

আরও পড়ুন- ঠান্ডা না গরম দুধ, গ্যাস্ট্রিকের সমস্যায় কোনটা উপকারি, কাজে লাগান ঘরোয়া টোটকা

উপকরণ

ভেটকি ফিলে ৫ টুকরো
পোস্ত ১ চা চামচ 
কালো ও সাদা সর্ষে ২ চা চামচ  
নারকেল করানো আধা কাপ
হলুদ গুঁড়ো ২ চা চামচ  
নুন পরিমাণমতো
কাঁচা লঙ্কা স্বাদমতো
কলাপাতা
পাতিলেবুর রস ২ চা চামচ  
সর্ষের তেল পরিমাণমতো

প্রণালী

প্রথমে ভেটকির ধুয়ে তাতে নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। কলাপাতা ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিন। এবারে পাতাগুলোকে ১০ মিনিট গরম জলে চুবিয়ে রাখুন। এতে পাতাগুলো নরম হবে। এরপর সর্ষে, পোস্ত, নারকেল কোরানো, কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন। এবারে এই পেস্টের সঙ্গে নুন, সর্ষের তেল এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। কলাপাতার উপর এক চামচ মশলা নিন, তার উপর মাছের টুকরো দিয়ে আরও কিছুটা মশলা দিয়ে দিন। সব শেষে চেরা কাঁচা লঙ্গা ও অল্প সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিন। তারপর কলাপাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। এবারে ননস্টিক কড়াইতে অল্প তেল গরম করুন। তেল গরম হলে আঁচ কমিয়ে পাতুরিগুলো সাজিয়ে ঢাকা দিয়ে দিন। অল্প আঁচে ১০ মিনিট করে দু’দিক রান্না করলেই তৈরি ভেটকি মাছের পাতুরি। বাড়িতে বানানো হলেও এর স্বাদ হবে একেবারে বিয়েবাড়ির মতো। এবারে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

click me!

Recommended Stories

Puti Maachr Recipe: সাধারণ পুঁটি মাছও হবে সুস্বাদু যদি বানিয়ে খান পুঁটি মাছের তেল ঝাল, রইলো তার রেসিপি
এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা