
করোনা আতঙ্কের জেরে কার্যত স্তব্ধ বিশ্বের বেশিরভাগ দেশের জন জীবন। এমন অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এই সময়ে বাড়িতে থেকেই যত্ন নিতে হবে নিজের এবং পরিবারের। অন্যদিকে এমন সময় বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। দেশের এমন এক পরিস্থিতিতে অনেকেই টাকা থাকলেও জিনিস কিনতে সমস্যা হচ্ছে। আবার অনেকেরই কম খরচের মধ্যেই সংসার সামলাতে হচ্ছে।
আরও পড়ুন- চিজ-মাইক্রো ওভেন-ইস্ট ছাড়া লকডাউনে ঘরেই তৈরি হবে পিৎজা, রইল রেসিপি
এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচায়ও পরিবারকে দিন স্বাস্থ্যকর খাবার। চটজলদি একটু স্বাদ বদলের জন্য ট্রাই করুন এটি। আর প্রতিদিন এক ঘেয়ে খাবার খেতে সবথেকে কষ্ট হচ্ছে ছোটদের। তাই তাদের মন ভালো করে দিতে অবশ্যই সাধারণ খাবার দিন তবে সাজিয়ে গুছিয়ে। যাতে প্রতিদিনের সাধারণ খাবারও তাঁদের ভালো লাগে। আজ রইল সে রকমই এক রেসিপি যা ছোটদের সবচেয়ে বেশি পছন্দের, আইসক্রীম।
আরও পড়ুন- লকডাউনে স্বাদ বদল, নাম মাত্র ৩টি উপাদানেই তৈরি হবে চকোলেট কেক
লকডাউনে বেশিরভাগ সময় বসে বসে অফিসের কাজ করে কেটে যাচ্ছে। ফলে সারাদিন ঘরে থেকেই ব্যস্ত আপনি। এমন সময় পরিবারের ও ছোটদের মন ভালো করে দিতে বানিয়ে দেখুন এটি। রান্নাঘরে থাকা মাত্র ৩টি জিনিস দিয়েই তৈরি হবে আইসক্রীম। শুনে অবাক লাগছে। তবে মাত্র ৩টি উপাদান দিয়ে আইসক্রীম তৈরির হদিশ দিলেন খোদ শিল্পা শেট্টি। দেখে নেওয়া যাক তাঁর বানানো অসাধারণ এই হোম মেড আইসক্রীমের ভিডিওটি-
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.