ঝকঝকে ত্বক পেতে, এখন থেকেই পাতে রাখুন রায়তা

Published : Feb 17, 2020, 02:46 PM IST
ঝকঝকে ত্বক পেতে, এখন থেকেই পাতে রাখুন রায়তা

সংক্ষিপ্ত

ওজন কমাতেই নয় বরং ত্বক ভালো রাখতেও সাহায্য করে রায়তা এতে শরীর ঠান্ডা থাকে এবং ত্বকের রুক্ষভাবও দূর করে টক দই-এর উপকারীতা আর আলাদা করে বলার নেই রইল শসার রায়তা বানানোর সহজ পদ্ধতি

শসার রায়তা শুধু ওজন কমাতেই নয় বরং আপনার ত্বকও ভালো রাখতে সাহায্য করে। যাদের ওজন কম তারাও খাবার পাতে রাখতে পারেন রায়তা। এতে শরীর ঠান্ডা থাকে এবং ত্বকের রুক্ষভাবও দূর করে। টক দই শরীরের জন্য কতটা উপকারী তা আর আলাদা করে বলার জায়গা রাখে না। এছাড়া এটি বিরিয়ানি বা পরোটা সব রকম পদ এর সঙ্গে খেতে পারেন। জেনে নিন শসার রায়তা বানানোর সহজ এই পদ্ধতি। 

আরও পড়ুন- মাত্র ২ সপ্তাহে কমবে ৫ কেজি ওজন, মেনে চলুন এই ম্যজিক ডায়েট

শসার রায়তা বানাতে যা লাগবে-
১/২ কাপ টক দই 
শশা মিহি কুঁচানো 
১ টি পেয়াজ কুঁচি 
১ চামচ শুকনা লঙ্কা ও জিরার গুঁড়ো 
১/২ চাচামচ চিনি (স্বাদ মতন ও দিতে পারেন তবে ওজন কমানোর প্রবণতা থাকলে পরিমান বাড়াবেন না)
সামান্য বিট লবন
সামান্য লবন

আরও পডুন- ছুটির দিনের লাঞ্চ জমে উঠুক চিকেন পোস্তর সঙ্গে, রইল রেসিপি

যে ভাবে বানাবেন-

প্রথমে শুকনো খোলায় জিরা ও শুকনো লঙ্কা টেলে নিন। বেশি ভাজলে তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুকনো লঙ্কা লালচে করে ভাজবেন, গরম গরম থাকতেই মিহি গুঁড়ো করে কন্টেনারে রেখে দিন। অন্য একটি পাত্রে শসা, পেঁয়াজ ও টকদই ভাল করে মিশিয়ে নিন, সামান্য লবন দিয়ে দিন। পরিমান মত শুকনো লঙ্কা ও জিরার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন তবে বেশি দেবেন না এতে করে রায়তার আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। উপর থেকে সামান্য বিট লবন ছড়িয়ে দিন। চাইলে সামান্য ধনেপাতা কুঁচিও দিতে পারেন। প্রতিদিন দুপুরে খাওয়ার পাতে রাখুন ছোট এক বাটি এই শসার রায়তা। ওজন কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে রায়তা।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

click me!

Recommended Stories

Puti Maachr Recipe: সাধারণ পুঁটি মাছও হবে সুস্বাদু যদি বানিয়ে খান পুঁটি মাছের তেল ঝাল, রইলো তার রেসিপি
এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা