
মহামারী আবহে বাঙালির পাতে পছন্দের খাবার কিন্তু আছেই। তবে অনেকেই এখন চিরাচরিত পদ থেকে বেরিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করছেন। আর ঠিক এই কারণের আজ আমরা দেখে নেবো কচুরির রাজা দিল্লীর স্পেশাল রাজ কচুরির রেসিপি। অনেকেই নানা ভাবে এই পদ বানিয়েছেন তবে আজকের এই রেসিপি, সাধারণ রাজ কচুরির তুলনায় আলাদা। শুধু রেসিপিই নয় কি ভাবে এই রাজ কচুরি অনেকক্ষণ খাস্তা রাখতে পারবেন রয়েছে সেই টিপসও-
আরও পড়ুন- ছুটির দিনে জমে উঠুক আড্ডা, সহজেই বানিয়ে ফেলুন ওভেন ছাড়াই তন্দুরি চিকেন
অনেকটা সময় বাড়িতে কাটানোর মাঝে মাঝে কিছু সুস্বাদু খাওয়ার বায়না ধরে বাচ্চারা। লকডাউন শিথিল হলেও এই সময় সতর্কভাবেই বাড়িতে থেকে যত্ন নিতে হবে নিজের এবং পরিবারের। এর পাশাপাশি বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। পাশাপাশি দিনে দিনে বদল হচ্ছে আবহাওয়া। কখনও গরম আবার কখনও বৃষ্টি। এই মরসুমে শরীর সুস্থ রাখার জন্য এমন কিছু খাওয়া দরকার যা শরীর ভালো রাখতে সাহায্য করবে। আবার বাচ্চাদের মনও ভালো করে দেবে। এই সময় একঘেয়ে ঘরের খাবারের থেকে একটু অন্য স্বাদের খাবার দিলেই খুশি ছোটরা।
আরও পড়ুন- রইল একেবারে অন্য স্বাদের মশলাদার চিকেনের পদ, যা জমিয়ে দেবে পেট পুজো
তাই আজ জানবো এমনই এক জলখাবারের রেসিপি যা বাড়িতে খুব সহজেই বানানো যায়। এই রেসিপি একবার বাড়িতে বানালে দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না। ঘরবন্দি থাকা ছোটদের মন ভালো করে দিতে অবশ্যই বানাতে পারেন এই পদ। আজ রইল জিভে জল আনা অসাধারণ এক রেসিপি যা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে দিতে পারবেন, রাজ কচুরি। তবে দেরি না করে দেখে নেওয়া যাক দিল্লীর জনপ্রিয় স্ট্রিট ফুড রাজ কচুরি এর অসাধারণ রেসিপি।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.