
ছুটির দিন মানেই বাড়িতে থেকে নানা খাবারের জন্য নানান পদের চাহিদা। ছুটির দিন আর একটু স্পেশাল খাওয়া-দাওয়া হবে না, তা কি হয়! আর এই স্পেশাল খাওয়া-দাওয়া যদি হয় স্বাস্থ্যকর তবে তো আর কথাই নেই। এই সময় যতটা সম্ভব বাড়ির বাইরে না যাওয়াই উচিৎ। তার মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তাই শরীর সুস্থ রাখতে খুব কম খরচের মধ্য়ে দিয়েই সুস্থ রাখুন নিজেকে। আজ তাই রইল সস্তায় পুষ্টিগুণে সমৃদ্ধ এই পদের সন্ধান। যা শরীর সুস্থ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
আরও পড়ুন- সুস্বাদু অথচ পুষ্টিগুণে ঠাসা, চটপট বানিয়ে ফেলুন মাশরুম মেথি মালাই
ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই স্বাস্থ্যকর পদ। আজকের এই ব্যস্ত জীবনযাত্রায় চটপট যদি এমন স্বাস্থ্যকর খাওয়ার বানিয়ে নেওয়া যায় তবে তা দারুন বিষয়। মনের মতন সাজিয়ে পরিবেশন করুন পুষ্টিতে ঠাসা এই মেক্সিকান স্যালাদ। দেখে নিন মেক্সিকান স্যালাদ তৈরির ভিডিওটি-
আরও পড়ুন- গরম না ঠাণ্ডা দুধ, শরীরের জন্য কোনটা বেশি উপকারী, জেনে নিন বিশেষজ্ঞের মত
স্বাস্থ্যকর খাবার মানেই যে টেস্টি নয়, এই ধারনা থাকলে, একবার বানিয়ে দেখুন এই স্যালাদ। আর এই স্যালাডটি বানানোও খুবই সহজ। এই স্যালাড যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। এই পদ আপনার শরীরের আয়ডিনের দৈনিক চাহিদা মেটায়। মেক্সিকান স্যালাদ তৈরি করতে সময় লাগে মাত্র ১৫-২০ মিনিট। এই স্যালাদটি পরিবারের ছোট থেকে বাড়ীর বয়স্ক সদস্যের জন্য এই সময়ে খুবই স্বাস্থ্যকর।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.