
লাঞ্চ বা ডিনারে ভাত বা পরোটার সঙ্গে সার্ভ করা যেতে পারে এটি। চিকেনের এই একঘেয়ে পদের থেকে মুক্তি পেতে অবশ্যই বানিয়ে দেখুন এই পদ। আজ আপনাদের জন্য রইল চিকেনের খুব সুস্বাদু এই রেসিপি কড়াই চিকেন। বাঙালিরা বেশির ভাগই মাছের পরেই চিকেনের জন্য বেশ ‘টান’অনুভব করেন। তাই এই রেসিপিটি যে বঙ্গ ভজন রসিকদের ভাল লাগবে, তা হলফ করে বলতে পারি। ছুটির দিনে জমিয়ে দেবে ভোজন, চিকেন-এর একটি জনপ্রিয় পদ। নানা রকম মশলা দিয়ে চিকেনের এই রেসিপি বানানো হয়। ভাত বা রুটির সঙ্গে রাখতে পারেন এটি, তবে দেখে নেওয়া যাক এই রেসিপি।
কড়াই চিকেন বানাতে লাগবে-
আরও পড়ুন- চায়ের আড্ডায় স্ন্যাক্সের স্বাদ, ট্রাই করে দেখুন রেস্তোরাঁর স্বাদের বিহারি কাবাব ...
দেশি চিকেন ১ কেজি
কাঁচালঙ্কা ৭-৮ পিস
টমেটো ৪ টে
১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
২ টেবল চামচ রসুন বাটা
২ টেবল চামচ আদা বাটা
৩ টেবল চামচ পেঁয়াজ বাটা
মাখন আরও ১ কাপ বাড়িয়ে দিন
তেল ১ টেবিল চামচ
লবণ স্বাদ মতন
যে ভাবে বানাবেন-
আরও পড়ুন- একেবারে কম খরচে পুষ্টিকর পদ, দেখে নিন সোয়া মটর মশালার সহজ রেসিপি ...
১) রান্নার আগেই চিকেন হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে আলাদা করে সরিয়ে রাখুন, যা রান্নার সময় ব্যবহার করবেন।
২) প্যানে তেল ও মাখন একসঙ্গে দিয়ে গরম হলে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা সহ সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিন।
৩) মশলা কষানো হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৪) মাংস থেকে জল বেরিয়ে এলে তাতে লবণ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন।
৫) ২৫-৩০ মিনিট পর জল কিছুটা টেনে গেলে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে দিন।
৬) এবার অল্প আঁচে ঢেকে মাংস সেদ্ধ হতে দিন।
৭) অন্য একটি পাত্রে ফুটন্ত গরম জলে টমেটো দিয়ে ৩-৪ মিনিট ভিজিয়ে রেখে খোসা তুলে নিন।
৮) প্রতিটি টমেটো ৪ ভাগে ভাগ করে নিন।
৯) মাংস কিছুটা সেদ্ধ হলে তাতে টমেটো ও কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন।
১০) ঢেকে ৩০ মিনিটের মত দমে রাখুন, মাঝে মাঝে উষ্ণ জল দিয়ে নেড়ে দিন।
১১) মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গ্রেভি শুকিয়ে এলে গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিয়ে মিশিয়ে নিন। কয়েক মিনিট রেখে নামিয়ে নিন।
১২) রুটি, নান বা ভাতের সঙ্গে পরিবেশন করুন কড়াই চিকেন।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.