পুষ্টিকর ও সুস্বাদু, চেখে দেখুন অনবদ্য এই পদ ভেজ কিমা রেসিপি

Published : Dec 29, 2020, 04:41 PM ISTUpdated : Dec 29, 2020, 04:43 PM IST
পুষ্টিকর ও সুস্বাদু, চেখে দেখুন অনবদ্য এই পদ ভেজ কিমা রেসিপি

সংক্ষিপ্ত

শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর এই পদ কিমা বলতেই সবার আগে আমাদের মনে আসে ননভেজ  নিরামিষ পদ দিয়েও কিমা বানানো যায় জেনে নেওয়া যাক পুষ্টিকর ভেজ কিমার রেসিপি

শীতকাল মানেই বাজারে নানান রকম সবজি। যা বছরের অন্যান্য সময়ে একসঙ্গে পাওয়া যায় না। আর তাই এই মরসুমে যতটা সম্ভব টাটকা সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তবে কিমা বলতেই সবার আগে আমাদের মনে আসে ননভেজ খাবারের কথা। তবে জানলে অবাক হবেন, নিরামিষ পদের ক্ষেত্রেও কিমা বানানো যায়। আপনি ভাবতেই পারেন, নিরামিষ মানেই সবজি দিনে কিমার কোনও পদ, পুষ্টিকর হলেও কোনওভাবেই সুস্বাদু হতে পারে না। তবে এই ধারনা ভুল প্রমান করতেই আজ রইল ভেজ কিমা। বাড়ির বড় বা ছোটদের জন্য একেবারে অনবদ্য এই পদ। দিতে পারেন রুটি অথবা পরোটার সঙ্গে। এই পদ খেতেও যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। দেখে নিন এর রেসিপি-

ভেজ কিমা বানাতে লাগবে-

আরও পড়ুন- বর্ষশেষের পার্টি জমে উঠুক লোভনীয় পদে, পাতে থাক গ্রিলড চিকেন সঙ্গে রায়তা

পছন্দের মত সবজি নিতে পারেন
৭-৮ টা মাশরুম 
১ টা বড় গাজর
ছোট ১ বাটি বিনস
১ বাটি ছোট করে কাটা ফুলকপি
২ টো টমেটো
কিছুটা ধনে পাতা কুঁচি
ছোট ১ কাপ কাঁচা লঙ্কা, আদা কুঁচি
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ রসুন পেস্ট
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
১ চা চামচ গোল মরিচের গুঁড়ো
২ চা চামচ সাদা তেল
স্বাদ মতন লবন
সামান্য চিনি

যে ভাবে বানাবেন-

আরও পড়ুন- শীতে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীর সুস্থ রাখতে, ডিনারে রাখুন স্বাস্থ্যকর ভেজ স্যুপ

১) রান্নার আগে সমস্ত সবজি ছোট ছোট করে টুকরো করে নিন। 
২) ননস্টিক প্যানে তেল গরম করে তাতে সমস্ত সবজি হালকা করে ভেজে নিন।
৩) এরপর এতে একে একে পেঁয়াজ ও সমস্ত মশলা দিয়ে ভেজে নিন। 
৪) হালকা উষ্ণ জল দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিন। 
৫) এরপর সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে স্বাদ মতন লবন দিয়ে দিন। 
৬) গ্য়াস বন্ধ করে কিছুক্ষণ ভাপে রাখুন। এরপর উপর থেকে গোল মরিচের গুঁড়ো, চিনি ও ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিন। 
৭) ভালো করে মিশিয়ে মনের মত সাজিয়ে,  গরম গরম পরিবেশন করুন ভেজ কিমা।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

click me!

Recommended Stories

ভ্যালেন্টাইন উইকে প্রিয়জনকে দিন চমক, তাঁর মন কাড়তে বানাতে পারেন এমন ৩টি রোমান্টিক ব্রেকফাস্ট
ফ্রিজে থাকা আধ শুকনো বিন দিয়ে চটজলদি রান্না করুন এই রেসিপি গুলি