গুরুতর অসুস্থ হয়ে কলকাতায় ফিরলেন সোহম চক্রবর্তী। সম্প্রতি প্রার্থী তালিকা সামনে আসার পর স্পষ্ট হয়ে যায় কোন কোন তারকা কোন কোন এলাকাতে লড়ছেন। সেই তালিকা হাতে পাওয়া মাত্রই মাঠে নেমে পড়ে সকলেই প্রচার কার্যে।
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই নজরে আসে সোহম চক্রবর্তী চন্ডীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন।
28
এরপরই কোমর বেঁধে মাঠে নেমে পড়ে সোহম। একের পর এক প্রচারের কর্মসূচী তৈরি করে দোরে দোরে হাজির হন তিনি।
38
বৃহস্পতিবার রাত থেকেই তার শরীরের অবস্থা ছিল বেজায় খারাপ। গায়ে ছিল হালকা হালকা জ্বর। তা নিয়েই চলছিল প্রচার।
48
এই সময় একটি দিনও নষ্ট করতে নারাজ ছিলেন অভিনেতা। সেই কারণেই প্রচার চালিয়ে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকালেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ে গায়ের জ্বর।
58
তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় কলকাতাতে। একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। করোনার কোনও উপসর্গ নেই।
68
তবুও টেস্ট করানো হয়েছে। চলছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা। এখন অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি।
78
তবে অপেক্ষা করা হচ্ছে রিপোর্টের জন্য। তা সামনে এলে ও গায়ের জ্বর কমলে তাঁকে ছাড়া হবে বলে ঘনিষ্ট সূত্রে খবর।
88
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আবারও প্রচারের লক্ষ্যে তিনি পা বাড়াবেন। চন্ডীপুরে সোহমের বিপরীতে রয়েছেন যশ।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.