'ঈশানকে স্তন্যপান করাচ্ছি, ডায়েটের কথা পরে ভাবা যাবে', মেদহীন চাবুক ফিগারের রহস্য ফাঁস নুসরতের

Published : Sep 09, 2021, 09:09 AM IST

 ১৩ দিনের একরত্তিকে রেখেই কাজে ফিরেছেন ঈশানের মা নুসরত জাহান। গতকাল ৮ সেপ্টেম্বর  মা হওয়ার পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স সারলেন নুসরত জাহান। এবং সেখানেই হাজারো ভিড় করা একগুচ্ছ প্রশ্নের মধ্যে সন্তানের বাবা নিয়ে প্রথমবার মুখ খুললেন নুসরত জাহান। পাশাপাশি সন্তান জন্মের পর কী ডায়েট ফলো করছেন, কীভাবে ধরে রেখেছেন মারকাটারি চাবুক ফিগার, সমস্ত প্রশ্নের সপাট জবাব দিলেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।  

PREV
112
'ঈশানকে স্তন্যপান করাচ্ছি, ডায়েটের কথা পরে ভাবা যাবে', মেদহীন চাবুক ফিগারের রহস্য ফাঁস নুসরতের

বয়স সবে মাত্র ১৪দিন। গত ২৬ শে অগস্ট কলকাতার বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলিউডের সিঙ্গল মাদার নুসরত জাহান। তারপর  জন্মাষ্টমীর শুভ দিনে ছোট্ট কৃষ্ণকে নিয়ে বাড়ি ফিরেছেন নুসরত জাহান। 

212

সহবাস সঙ্গী যশের কোলেই ছেলে ঈশানের দেখা মিলেছিল। মা ও ছেলেকে সর্বদাই আগলে রেখেছেন যশ। এবার একরত্তি ঈশানকে ছেড়ে কাজে যোগ দিয়েছেন নুসরত জাহান।

312


হাসপাতাল থেকেই সদ্যোজাতকে  সবসময়েই চোখে হারাচ্ছেন মা নুসরত।নিজের কোল ছাড়া একমুহূর্ত করেননি ঈশানকে। ছেলেকে নিজের কাছে সযত্নে আগলে রেখেছেন টলিপাড়ার নতুন মা। স্তন্যপান করানো থেকে ছেলের যাবতীয় কাজই একাই সারছেন নুসরত। 
 

412

এবার একরত্তি ঈশানকে ছেড়ে কাজে যোগ দিয়েছেন নুসরত জাহান। ১৩ দিনের একরত্তিকে রেখেই কাজে ফিরেছেন ঈশানের মা। গতকাল ৮ সেপ্টেম্বর  মা হওয়ার পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স সারলেন নুসরত জাহান। 

512


নুসরতকে দেখতে সেখানে ছিল উপচে পড়া ভিড়। তবে নতুন মায়ের চাবুক ফিগার দেখে চমকে গেছে সকলেই। শরীরে এতটুকু জন্মায়নি বেবি ফ্যাট। ঝা চকচকে ত্বক, গ্ল্যামার যেন একটুকুও কমেনি।

612

কী খেয়ে ধরে রেখেছেন এমন টানটান মেদহীন ফিগার। খাদ্যতালিকায় কী কী রাখছেন এই সমস্ত প্রশ্নের উত্তরে একমুহূর্তে সকলকে চমকে দিয়েছেন নুসরত জাহান।

712

নুসরত জানিয়েছেন, এই মুহূর্তে ঈশানের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তিত। তাই ডায়েট নিয়ে ভাবার সময় নেই। সন্তান জন্মের পর মেদ ঝরাতে অনেকেই বিশেষ ডায়েট ফলো করেন। সেই প্রসঙ্গে নুসরতের সাফ মন্তব্য, ছেলেকে স্তন্যপান করাচ্ছি, ডায়েটের কথা পরে ভাবা যাবে। 

812

 

খাওয়া-দাওয়ায় কোনও ত্রুটি রাখছেন না। আরও বলেন সুযোগ পেলে ২৪ ঘন্টাই ছেলের সঙ্গে কাটাতেন। কারণ একজন নতুন মা হিসেবে অনেক কিছু শেখার আছে। আমরা দুজনেই রাতে একদম ঘুমাচ্ছি না। তবে , সব বাচ্চারই মনে হয় রাত জাগে। ছেলে একদম সুস্থ রয়েছে বলে জানান নুসরত। 

912

তবে এখনই কোনও ছবির শুটিংয়ে ফিরবেন না। ঈশানের আমার সময়েরও প্রয়োজন রয়েছে। সাংসদ হিসেবে কিছু দায়িত্ব রয়েছে বলেই দ্রুত কাজে ফিরেছেন। তবে ছবির জন্য কমিটেট হবেন না বলেই জানিয়েছেন নুসরত।  

1012

প্রথমবার সিঙ্গল মাদার নুসরতকে দেখে হতবাক হয়েছেন ভক্তরা। ঈশানের পিতৃপরিচয় নিয়ে বিতর্ক যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না নুসরতের। সেখানেই হাজারো ভিড় করা একগুচ্ছ প্রশ্নের মধ্যে সন্তানের বাবা নিয়ে প্রথমবার হাসিমুখে জবাব দিলেন নুসরত জাহান।

1112

পিতৃপরিচয় নিয়ে প্রশ্নের জবাবে নুসরত বলেন, 'এটা একটা কঠিন প্রশ্ন। এটা কারোর চরিত্রে দাগ লাগিয়ে দেয়। তবে বাবা জানেন বাবা কে। আমরা দারুণ সময় কাটাচ্ছি বাবা-মা হিসেবে। যশের সঙ্গেও দারুণ সময় কাটছে আমার'।

1212


সুতরাং স্পষ্ট করে নাম না বললেই নুসরতের কথায় সকলেই বুঝে গেছে ঈশানের পিতৃপরিচয়। কারণ সন্তানের বাবার সঙ্গে দেখভালের দায়িত্বর কথা বলতেই পরের কথায় যশের প্রসঙ্গ টানেন নুসরত। আর তাতে যেন সবটা স্পষ্ট।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories