সর্বনাশ, ছিলেন প্রেমিকা হয়ে গেলেন 'বাচ্চা', স্বস্তিকাকে প্রকাশ্যে কেন এমনটা বললেন শোভন

Published : Feb 27, 2021, 12:05 PM ISTUpdated : Feb 27, 2021, 12:15 PM IST

এবার আর কোনও লুকোছাপা নয়, বরং সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই ভালবাসার কথা স্বীকার করে নিলেন এই লাভবার্ডস। শোভনের বুকে মাথা রেখেই যেন ভালবাসার সম্মতি জানিয়েছেন স্বস্তিকা দত্ত। প্রেমের মরশুমে একে অপরকে স্বীকৃতি দিলেন টলিপাড়ার এই নয়া কাপলস। অন্তরঙ্গ গদগদ প্রেমের ছবিতে ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার পাতা, সবের মাঝে হঠাৎ কী হল গায়কের। প্রেমিকা স্বস্তিকাকে হঠাৎ করেই বাচ্চা বলে ডাকতে শুরু করলেন শোভন, প্রেমিকা থেকে সোজা বাচ্চা, ব্যাপারটা হজম করতে যেন একটু বেশিই দেরি হচ্ছে নেটিজেনদের।  

PREV
19
সর্বনাশ, ছিলেন প্রেমিকা হয়ে গেলেন 'বাচ্চা', স্বস্তিকাকে প্রকাশ্যে কেন এমনটা বললেন শোভন

লুকোছাপা-রাখঢাক এসব এখন অতীত। ইনস্টাগ্রামেই  জমে উঠেছে প্রেম। টলিপাড়ার  নায়ক-নায়িকাদের ইনস্টা-স্টোরিতেই  প্রকাশ পাচ্ছে ব্যক্তিদত একান্ত মুহূর্তগুলি। 

29


পর্দায় কর্ণ এখন অতীত। বাস্তবে জমে উঠেছে কর্ণের স্ত্রী রাধিকার প্রেম। 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা এবার  কাপল গোল দিচ্ছেন ইনস্টা-স্টোরিতে। সংবাদমাধ্যমে একে অপরকে ভালবাসার কথা স্বীকার করে নিলেন সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায় এবং স্বস্তিকা দত্ত।

39

সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই ভালবাসার কথা স্বীকার করে নিলেন এই লাভবার্ডস।শোভনের বুকে মাথা রেখেই যেন ভালবাসার সম্মতি জানিয়েছেন স্বস্তিকা। প্রেমের মরশুমে একে অপরকে স্বীকৃতি দিলেন টলিপাড়ার এই নয়া কাপলস।

49


সদ্যই গায়ক দুর্নিবার ও মীনাক্ষির আইবুড়ো ভাত থেকে বিয়ে সবেতেই নজর কেড়েছেন শোভন-স্বস্তিতা। মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশন সেজে নেটিজেনদের নজর কেড়েছেন টলিপাড়ার নতুন লাভবার্ডস।

59

বন্ধুর বিয়ের ছবি শেয়ার করার পাশাপাশি নিজেদের একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ্যে এনেছেন এই জুটি। যেখানে প্রেমিকের গলা জড়িয়ে দেখা গেছে স্বস্তিকাকে, এবং প্রেমিকার হাসিতে মজেছেন শোভন। ভালবাসার উষ্ণ ছবিগুলি রাতারাতি ভাইরাল অন্তর্জালে।  

69


২০২০-র শেষের দিক থেকেই তাদের প্রেম চর্চায় ছিল সোশ্যাল মিডিয়ায়। তবে প্রেম নয়, ভাল বন্ধু বলেই একে অপরকে দাবি করেছিলেন। কিন্তু নেটিজেনরা তা মানতে নারাজ ছিল।

79


নিজেদের সম্পর্ক নিয়ে স্বস্তিকা জানিয়েছেন,  সেভাবে প্রেম, আই লাভ ইউ বলা নয়, বরং পাশে আছি পাশে থাকব, এটাই তাদের সম্পর্কের সমীকরণ।
 

89

এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও হঠাৎ করে প্রেমিকা স্বস্তিকাকে বাচ্চা বলে ডাকতে শুরু করেছেন শোভন। যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।

99

প্রেমিকা আবার বাচ্চা কবে থেকে হল, হঠাৎ কী এমন হল গায়কের। এই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা। সম্প্রতি জি বাংলা পরিবার অ্যাওয়ার্ড সেরা জুটির পুরস্কার জিতে নিয়েছেন রাধিকা-কর্ণ। এবং সেরা মুখ হয়েছেন রাধিকা। পর্দার নায়িকাকে অভিনন্দন জানাতেই ভালবেসে স্বস্তিকাকে লিখেছেন 'অভিনন্দন বাচ্চা'।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories