নাগিন ৬-এর সেটে হাজির নতুন ভিলেন অর্জুন কপূর, হঠাৎ শ্যুটিং এর মাঝে এসে ভিলেনগিরি শুরু করলেন অর্জুন কপূর। আরে না না ঘাবড়ানোর কিছু হয়নি! নাগিনের সেটে অর্জুন কপূর এসেছেন ঠিকই কিন্তু তাঁর আসন্ন ছবি 'এক ভিলেন'-এর প্রচারে।
'শেষ নাগিন' অর্থাৎ তেজস্বী প্রকাশ কে দেখা গেল একটি রুপোলি জড়ির কাজ করা বডি-হাগিং গাউনে, চোখে গাঢ় লাইনার ও ঠোঁটে লাল লিপিশেডে দারুন গ্ল্যামারাস দেখাচ্ছে অভিনেত্রী কে।
তেজস্বী প্রকাশ ওরফে শেশ নাগিন প্রথা অভিনেতার সাথে কিছু মজার মুহূর্ত উপভোগ করেছেন।অভিনেতা তেজস্বীকে এক ভিলেনের সিগনেচার পোজ করতে বললে, তেজস্বীও অর্জুনকে নাগিন সিগনেচার পোজ করতে বাধ্য করেন। এরপর দুজনে তাঁদের নিজ নিজ শো এবং সিনেমার প্রচারের সময় একসঙ্গে বেশ কয়েকটি পোজ দেন।
55
২৯ জুলাই ২০২২ এ মুক্তি পেতে চলেছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে অর্জুন কপূর ছাড়াও রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম, নায়িকার ভূমিকায় দিশা পটানি ও তারা সুতারিয়াকে দেখতে পাওয়া যাবে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.