বাড়তি ওজন ঝড়িয়ে ফেলতে সকলেই মরিয়া। ওজন কমাবেন কী করে, তা সব সময় ভেবে চলেন অনেকে। প্রায়শই নিত্যনতুন ডায়েট ফলো করেন। আবার অনেকে এক ঝটকায় খাদ্যতালিকা থেকে বাদ দেন সব কয়টি পছন্দের খাবার। তেমনই অনেকেই সারাদিন আধ পেটা খেয়ে থাকেন। এর সঙ্গে চলে এক্সারসাইজ। এতে যে লাভ হয় তা নয়। রোজ ঘন্টা খানেক ধরে চলে এক্সারসাইজ। ইন্টারনেট ঘেঁটে যাবতীয় ব্যায়াম করে থাকেন অনেকে। তবে, এতে যদি লাভ না হয় তাহলে সতর্ক হন। অধিকাংশই এক্সারসাইজের সময় ছোট ছোট কয়টি ভুল রে থাকেন। যার জন্য সহজে ওজন কমে না। এক ঝলকে দেখে নিন সেগুলো কী কী।
সারাদিন কাজে অফিসের কাজ করে। একটি চেয়ারে দিনে ৮ থেকে ঘন্টা বসে থাকেন। সারা দিন নড়াচড়া প্রায় নেই বললেই চলে। এদিকে রোজ সকালে উঠে ১ ঘন্টা এক্সারসাইজ করেন। আপনার জীবনযাত্রা এমন হলে সহজে ওজন কমা কঠিন। যতই কাজের চাপ থাকুক, ওজন কমাতে চাইলে সারা দিনে যতটা পারবেন শারীরিক পরিশ্রম করুন।
210
এক্সারসাইজ করলেই শুরু হবে না। এর সঙ্গে সঠিক ডায়েট মেনে চলা দরকার। ডায়েট ও এক্সারসাইজ উভয়ের গুণে ওজন কমবে। এরা থেকে খাদ্যতালিকায় এমন খাবার রাখুন যা শরীরে পুষ্টি জোগানোর সঙ্গে আপনার ওজন কমাতে সাহায্য করবে। তা না হলে ওজন কমা কঠিন হবে।
310
ওয়ার্ম আপ করেন না অনেকে। এক্সারাসাইজের আগে ওয়ার্ম আপ করা সবার আগে দরকার। তা না হলে এক্সারসাইজের সঠিক প্রভাব পড়বে না। ওজন কমাতে চাইলে ওয়ার্ম আপ অবশ্যই করুন। সঠিক নিয়ম মেনে এক্সারসাইজ করলে তবেই উপকার পাবেন। তাই ওজন কমাতে মেনে চলুন এই বিশেষ টোটকা।
410
রুটিনে তারতম্য করলে ওজন কমা মুশকিল। একদিন হয়তো সকালে এক্সারসাইজ করলেন, একদিন দুপুরে করলেন, তেমনই একদিন বিকেলে এক্সারসাইজ করলেন, এতে কোনও লাভ নেই। ওজন কমাতে চাইলে রোজ নির্দিষ্ট সময় এক্সারসাইজ করতে হবে। আর রোজ নির্দিষ্ট সময় ধরেও এক্সারসাইজ করা প্রয়োজন। তা না হলে ওঝন কমা কঠিন।
510
ব্যায়ামের পর খিদে পেতেই পারে। তাই বলে মনের সুখে সকল পছন্দের খাবার খেয়ে লাভ নেই। ব্যায়ামের পর বেশি খাবার খাবেন না। ডায়েট মেনে খাবার খান। অধিক খিদে পেলে তা নিয়ন্ত্রণ করতে শিখে নিন। কারণ, এই সময় বেশি খাবার খেলে তার থেকে ওজন বৃদ্ধির সম্ভাবনা থেকে যায়।
610
রোজ ব্যায়ামের পর নির্দিষ্ট সময় বিশ্রাম নিন। পেশির বিশ্রাম পাওয়া দরকার। তা না হলে ওজন কমবে না। এক্সারসাইজে ওজন কমাতে চাইলে সঠিক নিয়ম মেনে এক্সারসাইজ করতে হবে। তা না হলে উপকার পাবেন না। এবার থেকে মেনে চলুন এই টোটকা। না হলে সমস্যায় পড়বেন।
710
ভুল হিসেব করে থাকেন অনেকে। আপনার ওজন কত, রোজ এক্সারসাইজে কতটা ক্যালরি কমালেন। আপনার উচ্চতা অনুসারে কতটা ওজন থাকা দরকার। এই সব কিছু প্রসঙ্গে জেনে নিয়ে তবেই এক্সারসাইজ করুন। অধিকাংশই ভুল হিসেব করে থাকেন। সে কারণে ওজন কমতে চায় না। এবার থেকে মেনে চলুন এই টোটকা।
810
রোজ আট ঘন্টা ঘুমের প্রয়োজন। সবার আগে ঘুমের সময় নির্দিষ্ট করুন। ঘুম ঠিক না হলে ওজন কমা কঠিন। রোজ ৭ থেকে ৮ ঘন্টা ঘুম না হলে শরীরে বিভিন্ন হরমোনের সমস্যা দেখা যায়। এর প্রভাবে শরীরে ক্যালোরি পোড়ানোর হার কমে যায়। সঙ্গে এটি রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে, শুধু ওজন বৃদ্ধি পায়।
910
ওজন কমাতে চাইলে স্ট্রেস দূর করুন। নানা রকম কারণে দেখা দেয় স্ট্রেসের সমস্যা। জানেন কি এর থেকে বাড়ে ওজন। স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করুন। তা না হলে বাড়বে শারীরিক জটিলতা। স্ট্রেস একাধিক রোগের কারণ। তাই চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন। তা না হলে এক্সারসাইজ করেও লাভ নেই।
1010
ওজন কমাতে চাইছেন যারা তারা সবার আগে চিনি খাওয়া বন্ধ করুন। মাত্র ১৫ দিন মেনে চলুন এই টিপস। এতে নিজেই তফাত দেখতে পারবেন। চিনিতে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে। যা ওজন বৃদ্ধি করে। তারা সবার আগে এটি খাদ্যতালিকা থেকে বাদ দিন। এক্সারসাইজ করার সঙ্গে মেনে চলুন এই টোটকা। তবেই উপকার পাবেন।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News