সকালের ব্রেকফাস্ট অনেকেই ঠিকমতো করেন না। কিন্তু সারাদিনের খাবারের মধ্যে সকালের জলখাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ভারী খাবার খাওয়া সবথেকে জরুরি। তাই সারাদিনের খাবারের মধ্যে সকালবেলা খাবারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ রাখতে ব্রেকফাস্টে কী খাবেন আর কী খাবেন না, রইল তালিকা।
চাঃ শীতের সকালে গ্রিন টি, তুলসী টি, অথবা আদা চা-এর উপকারিতা রয়েছে। এতে যেমন ক্লান্তি দূর হয়। তেমনি শরীরও সতেজ থাকে।
29
রুটিঃ লাল আটার রুটিতে ফাইবার এবং ভিটামিন বি রয়েছে। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে উষ্ণ ভাব এনে দেয়। ভিটামিন বি দেহকে উষ্ণ রাখে।
39
ডিমঃ ডিম খেতে সবাই ভালবাসে। সেদ্ধ, হোক বা পোচ প্রোটিন সমৃদ্ধ এই খাবার প্রতিদিনের সকালে খেতেই হবে। ডিমে প্রোটিন ছাড়াও ভিটামিন ই, ক্যালসিয়াম, ওমেগা-৩ রয়েছে।
49
মিক্সড ভেজিটেবিলঃ মিক্সড ভেজিটেবিলে প্রায় সব ধরনের ভিটামিন, মিনারেলস, ফাইবার থাকে , বিভিন্ন রোগের সাথে লড়াই করতে সক্ষম এই সব্জি। ত্বকের লাবণ্য ফিরে আনতেও এর জুড়ি মেলা ভার।
59
স্যুপঃ স্যুপ খুবই হেলথি একটা খাবার। প্রতিদিন সকালে না হলেও যে কোনও একটা সময়ে স্যুপ খান। এতে শরীরে শক্তি বাড়ানোর পাশাপাশি ঠান্ডা দূর করে এবং ত্বকের সৌন্দর্য বজায় রাখে।
69
কলাঃ প্রতিদিনের ব্রেকফাস্টে কলা অবশ্যই রাখুন। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা প্রতিদিন কলা খান।
79
মধুঃ শীতকালে মধুর কোনও বিকল্প নেই। গলার খুসখুস কমানোর পাশাপাশি মধু ঠান্ডা দূর করে।
89
দুধঃ প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ অবশ্যই রাখুন। দুধে যে প্রোটিন থাকে তা শরীরের জন্য উপকারী।
99
ওটসঃ ওটস খাওয়া শরীরের পক্ষে খুবই ভাল। ওটস অনেক ভাবেই খেতে পারেন। দুধ দিয়ে, খিচুড়ি করে যেটা ভাল লাগে সেভাবেই খেতে পারেন।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News