শীতকালে হরেক রকমের সব্জির মধ্যে ধনেপাতা ভীষণ উপকারি। তরকারি, ডাল, মুড়ি মাখা সমস্ত রান্নার মধ্যে ধনেপাতা দিলেই রান্নার গুণ নাকি কয়েকগুণ বেড়ে যায়। অনেকেই আবার রান্নার স্বাদ বাড়াতেও ধনেপাতাকে ব্যবহার করে থাকেন। কিন্তু রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি একাধিক স্বাস্থ্য সমস্যা দূর করতে উপকারী এই ধনেপাতা। স্বাদেও যেমন সুস্বাদু তেমনই প্রচুর গুণও রয়েছে ধনেপাতার। চিকিৎসকদের মতে প্রতিদিন ধনেপাতা খেলেই রোগ দূর হবে নিমেষে।
ভেষজ উপাদান হিসেবে ধনেপাতার অনের গুণ রয়েছে। লিভার ও যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত কার্যকরী। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্যও ধনেপাতা অত্যন্ত কার্যকরী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। এবং রক্তে সুগারের মাত্রা কমায়।
210
নিয়মিত ধনেপাতা খেলে লিভারের একাধিক সমস্যা থেকে শরীরকে সুস্থ রাখা যায়।
310
ধনেপাতা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
410
দাঁত ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকরী। দাঁতের ফাকে যে ব্যাকটেরিয়া জমে তা জমতে দেয় না ধনেপাতা। যার ফলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে।
510
প্রতিদিন ধনেপাতার সরবত খেলে কিডনি ভাল থাকে। কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকর লবন এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে।
610
ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে।ধনেপাতার মধ্যে থাকা আয়রণ রক্তাল্পতা রোধ করতে সাহায্য করে।
মুখের দুর্গন্ধও দূর করে ধনেপাতা। এরা পাশাপাশি মুখের অরুচি ভাবও দূর হয়। শুকনো ধনে চিবিয়ে খেলেও একই কাজ হয়।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News