ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। রোজ ডে, প্রপোজ ডে , চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে-র পর আজ হল কিস ডে । ভালবাসার সেরা অভিব্যক্তি হল চুমু। যে চুমু ভালবাসা, স্নেহ, মমতা, ও উষ্ণতার চিহ্ন। কিন্তু আজকের দিনে শুধু চুমু খেলেই হল না। চুমুর আলাদা নাম, ভাষা, তার ব্যবহার রয়েছে ভিন্ন ভিন্ন। যা জানা সবার আগে জরুরি। আর এই চুমুর ভাষা যখন বদলে যায় তার প্রকাশের ধরণেও রদবদল ঘটে। তবে লিপ কিস ,ফ্রেঞ্চ কিস, স্মুচ এসব একঘেয়ে চুম্বন আজ আর নয়। বিশেষ দিনে সঙ্গীকে উষ্ণ চুম্বনে ভরিয়ে তুলতে ট্রাই করুন ভ্যাম্পায়ার কিস।
লিপ কিস ,ফ্রেঞ্চ কিস, স্মুচ এসব একঘেয়ে চুম্বন আজ আর নয়। বিশেষ দিনে সঙ্গীকে উষ্ণ চুম্বনে ভরিয়ে তুলতে ট্রাই করুন ভ্যাম্পায়ার কিস। নামটা শুনে ভ্যাম্পায়ারের মুখ ভেসে উঠলেও এ আসলে তা নয়। কিন্তু ভ্যাম্পায়ারের সঙ্গে এর বেশ মিল রয়েছে। গলায় বা ঘাড়ে গভীর চুমুকেই বলা হয় ভ্যাম্পায়ার কিস। অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় এই কিসে মত্ত থাকে বেশিরভাগ যুগলরা।
212
ফোরহেড কিস
ফোরহেড কিস যে কোনও কাউকেই অনায়াসে করা যেতে পারে। নিজেদের ভালবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই কিস খুব ভাল অপশন।
312
ইয়ারলোব কিস
এই কিসটি ভীষণ সেনসিটিভ। রোম্যান্টিক এবং অন্তরঙ্গতা বোঝানোর ক্ষেত্রে এই কিস ভীষণ গুরুত্বপূর্ণ। মিলনের প্রথম ধাপে এই কিস অনেকেই করে থাকেন।
412
হ্যান্ড কিস
কিসের যত ধরণ রয়েছে তার মধ্যে এটি ভীষণভাবে জনপ্রিয়। একজন অপরজনের প্রতি শ্রদ্ধা দেখাতে অনেকেই এই কিসটা করে থাকে। হাতের তালুর উপর এই চুমুর বিশেষ ব্যবহারও রয়েছে। নিজের প্রেমিকাকে প্রপোজ করার ক্ষেত্রে এর চেয়ে আর ভাল অপশন আর কী-ই বা হতে পারে।
512
চিক কিস
এই কিসটাও খুবই সাধারণ। একে অপরের গালে চুম্বন করাকেও বলা হয় চিক কিস। এটা খুবই ফ্রেন্ডলি একটা কিস। যার দ্বারা আপনার পজিটিভ দিকটিও প্রকাশ পাবে।
612
সিঙ্গল লিপ কিস
এটা খুবই নর্মাল একটি কিস। এই কিস করার সময় একটা ঠোঁটের উপর আরেকটা ঠোঁট রেখে আলতো করে প্রেস করা হয়।
712
এসকিমো কিস
চুমু খাওয়ার সময় যদি একে অপরের সঙ্গে নাক ঘষাঘষি করেন তাকেই বলা হয় এসকিমো কিস। এই ধরনের কিস খুবই স্নেহের নয়। শুধু ভালবাসার মানুষই নয়, যে কোনও পছন্দের মানুষের সঙ্গেই এই কিস করতে পারেন।
812
মার্ক কিস
এটা এমন একটি কিস যেটা করলে কোনও না কোন দাগ থেকে যায়। খানিকটা লাভ বাইটও বলা যেতে পারে এই কিসকে।
912
সিডাক্টিভ কিস
এই কিস করেই একে অপরকে সিডিউস করা হয়। শরীরের বিভিন্ন অংশে কিংবা মুখের যে কোন জায়গায় এই কিস করা হয় হয়। তবে এই কিস করার সময় জিভের কোনও ব্যবহার হয় না।
1012
ফ্রেঞ্চ কিস
কিসের মধ্যে সবচাইতে রোমান্টিক এই ফ্রেঞ্চ কিস। নিজের প্যাশন ও রোম্যান্স বোঝানোর জন্য এই কিস একদম পারফেক্ট। এই ফ্রেঞ্চ কিস করার সময় জিভের ভূমিকা সবচাইতে বেশি থাকে।
1112
লিজার্ড কিস
কিসের মধ্যে সবচাইতে হট হল এই লিজার্ড কিস। এককথায় হট কিসও বলা যেতে পারে। একে অপরের জিভের স্ট্রোকে এই কিস করা হয়। দুজনের জিভ দিয়ে ক্রমশ একে অপরকে চুম্বন করাকেই লিজার্ড কিস বলা হয়।
1212
স্পাইডারম্যান কিস
অনেকেই হয়তো ভাবতে এ আবার কেমন কিস। স্পাইডারম্যান সকলেই দেখেছেন। আর এই কিসটাও ঠিক সেরকমই। দুজনের মধ্যে একজন আপসাইড ডাউন থাকলেই তাকে বলা হয় স্পাইডারম্যান কিস।