
সুস্থ থাকতে খেতে হবে স্বাস্থ্যকর খাবার (Healthy Food)। এই কথা সকলের মুখে শুনছেন। সেই মেনে আপনি কোনও দিন ফল (Fruits) খাচ্ছেন, কোনও দিন দুটো মাছ (Fish) খাচ্ছেন। আবার অনেকে মনে করছেন, তার নিত্যদিনের খাদ্যতালিকায় থাকা খাবারগুলোই স্বাস্থ্যকর। আমরা নিজেদের বিচারে স্বাস্থ্যকর খাদ্যতালিকা তৈরি করি। কেউ রোজ সবজি (Vegetables) খান, তো কেউ চিকেনের স্টু খেতে পছন্দ করেন। কেউ রোজ খাদ্যতালিকায় রাখেন ডিম (Egg), তো কেউ নিয়মিত ফল খান। তবে, এই সকল খাদ্যগুলো আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর তা কেউই জানি না। আজ রইল তথ্য। জেনে নিন কীভাবে বুঝবেন আপনার ডায়েট চার্টে রয়েছে গলদ। অথবা কিভাবে বুঝবেন আপনি রোজ স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন।
আপনি হয়তো ত্বক (Skin) ও চুলের (Hair) যত্ন নিতে নিত্য নতুন প্রোডাক্ট ব্যবহার করেন। অথবা আপনি রোজ পর্যাপ্ত জল খান, ফল খান, নিয়মিত খান সবুজ সবজি। এর থেকে আপনার ত্বক ও চুলে পুষ্টি জোগান হওয়ার কথা। কিন্তু, তা সত্ত্বেও যদি দেখেন নিষ্প্রাণ চুল, চুল পড়ার সমস্যা কিংবা দেখেন চুলে অকালে পক্কতা দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ডায়েটে ভুল আছে। এমনকী, যদি দেখেন আপনার ত্বকে শুষ্ক ভাব, ময়েশ্চরাইজার ব্যবহারের পরেও ত্বক ফেটে যাচ্ছে, মুখে সাদা সাদা ছোপ, তাহলে বুঝবেন গলদ রয়েছে আপনার ডায়েটে।
কাজে মন নেই, সারাক্ষণ ক্লান্তি ভাব (Tiredness), দুর্বল লাগার সমস্যা কিন্তু দেখা দিচ্ছে খারাপ ডায়েটের (Diet) জন্য। কোনও কাজে উদ্যোগ না পাওয়া, বারে বারে ঘুম পাওয়ার সমস্যার কারণ খারাপ খাদ্যাভ্যাস। যদি দেখেন আপনি সারাক্ষণ বিষণ্ণতা অনুভব করছেন। কিংবা, দেখেন সারাক্ষণ খিটখিঁটে মেজাজ, তাহলে বুঝবেন সতর্ক হন। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য এমন হতে পারে।
মুখে দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্ত পড়া, অস্বাস্থ্যকর ডায়েট, নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা দেখা দেয় অস্বাস্থ্যকর ডায়াটের জন্য। প্রসেসড ফুড, মিষ্টি পানিয় এমনকী ফার্স্ট ফুডে অধিক চিনি (Sugar) ও নুন (Salt) থাকে। যা শরীরের জন্য মোটেই ভালো নয়। এর থেকে দেখা দিতে পারে একাধিক শারীরিক জটিলতা। আর এই ধরনের সমস্যা সবার আগে জানান দেয়, আপনার ডায়েটে সমস্যা আছে।
আরও পড়ুন: Coronavirus: এই ১০ খাবার বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা, জেনে নিন এই সময় কী কী খাবেন
আরও পড়ুন: ওমিক্রনকে কী কারণে সহজে পরীক্ষা সম্ভব নয়, ভোগান্তি কমিয়ে পথ দেখাল ICMR
যাই খাচ্ছেন বদহজমে ভুগছেন। সারাক্ষণ বমি বমি ভাব (Vomiting)। জল খেলেও যেন অম্বল হচ্ছে। এমন সমস্যার কারণ অস্বাস্থ্যকর ডায়েট। যদি প্রায়শই হজমের সমস্যায় ভোগেন তাহলে পরিবর্তন করুন খাদ্যতালিকা।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News