কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ২ পরিযায়ী শ্রমিক! এই নিয়ে ১২ দিনে ২ বার হামলা ভূস্বর্গে

Published : Nov 02, 2024, 07:35 AM IST
Jammu and Kashmir Ganderbal attack

সংক্ষিপ্ত

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ২ পরিযায়ী শ্রমিক! এই নিয়ে ১২ দিনে ২ বার হামলা ভূস্বর্গে

শুক্রবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। গত ১২ দিনে মধ্য কাশ্মীরে অস্থানীয়দের ওপর হওয়া এটি দ্বিতীয় হামলা।

আহত সোফিয়ান (২৫) ও উসমান মালিককে (২৫) শ্রীনগরের জেভিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'জনেই উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোফিয়ান ও উসমান শ্রমিকরা জলশক্তি বিভাগে দিনমজুর হিসাবে কাজ করছিলেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেন।

জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গ এলাকায় একটি নির্মাণস্থলে সন্ত্রাসীদের গুলিতে একজন চিকিৎসক এবং ছয় অভিবাসী শ্রমিক নিহত হওয়ার ১২ দিন পরে অস্থানীয়দের উপর সর্বশেষ হামলা হয়।

মধ্য কাশ্মীরের গান্ডেরবালের সোনমার্গ ও গগনীর সংযোগকারী জেড-মোড় সুড়ঙ্গের নির্মাণ দলের অংশ ছিলেন চিকিৎসক ও শ্রমিকরা।

PREV
click me!

Recommended Stories

"এক ইঞ্চিও পিছু হটব না"! প্রিভিলেজ মোশনের হুমকির পরেও কৃষকদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি রাহুলের
১৪ জন মন্ত্রী নিয়ে ভারতে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট Lula, ২১ ফেব্রুয়ারি বৈঠক মোদীর সঙ্গে