নাটক জমাতেই কি ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হলেন অভিজিৎ? বড় ফাঁস পুলিশ কর্তার, পাল্টা দাবি আরশোলাদের

নাটক জমাতেই কি ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হলেন অভিজিৎ? বড় ফাঁস পুলিশ কর্তার, পাল্টা দাবি আরশোলাদের

Biman Mondal   | ANI
Published : Oct 17, 2026, 08:53 PM IST

দিল্লিতে CJP-র ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচি ঘিরে উত্তেজনা। সংগঠনের প্রধান অভিজিৎ দীপকেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। শনিবারই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানা যাচ্ছে।

দিল্লিতে CJP-র ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচি ঘিরে উত্তেজনা। সংগঠনের প্রধান অভিজিৎ দীপকেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। শনিবারই তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানা যাচ্ছে। এর আগে সংগঠনের আরও দুই সদস্য জেলবন্দি হয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছচ্ছে CJP-র একটি প্রতিনিধি দল। সংগঠনের তরফে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রয়েছে।
অন্যদিকে, গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার তথা মুখপাত্র রাজীব রঞ্জন। অভিজিৎ দীপকের তালিকা সংক্রান্ত দাবি প্রসঙ্গে তিনি জানান, নির্দিষ্ট কোনও তালিকা নিয়ে দিল্লি পুলিশের কাছে কোনও আবেদন বা চিঠি আসেনি। জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম নিয়েও বার্তা দেন তিনি। ভারতের ফ্ল্যাগ কোড মেনে সম্মানের সঙ্গে তেরঙ্গা উত্তোলনের উপর জোর দেন রাজীব রঞ্জন।
পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় কর্তব্যরত পুলিশকর্মীদের ছবি, ব্যক্তিগত তথ্য এবং বাড়ির ঠিকানা প্রকাশের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। তাঁর বক্তব্য, ভুয়ো খবর ছড়ানো বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় আইন মেনে ব্যবস্থা নেওয়া হতে পারে। CJP-র ন্যাশনাল অর্গানাইজেশনের দায়িত্বপ্রাপ্ত অজিঙ্ক্য শিন্দে কী বক্তব্য রাখেন এবং গোটা ঘটনায় পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর।

04:41ককরোচ তাড়াতে অ্যাকশনে গেরুয়া বাহিনী, গুজরাটে গণতন্ত্র প্রেমী অভিযানে ABVP
04:23নাটক জমাতেই কি ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হলেন অভিজিৎ? বড় ফাঁস পুলিশ কর্তার, পাল্টা দাবি আরশোলাদের
06:48Sudhanshu Trivedi: Regime Change-এর জন্য CJP-র আন্দোলনকে ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
11:31Regime Change-ই আসল লক্ষ্য জানালেন CJP-রা, পাল্টা দিয়ে চরম আক্রমণ বিজেপির সম্বিত পাত্র
11:21নেহার বিতর্কিত ভিডিও দেখিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, বিস্ফোরক বিজেপির প্রদীপ ভান্ডারি
17:13CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
08:10CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
06:34Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
08:33Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
Read more