
মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন যোগী, শ্রদ্ধা জানালেন ধামি-সিন্ধিয়ারা
মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াত মা সাবিত্রী দেবীকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। বারবার চোখের জল মুছতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াত মা সাবিত্রী দেবীকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। বারবার চোখের জল মুছতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের শেষকৃত্যে উপস্থিত হয়ে শেষবারের মতো বিদায় জানান যোগী।
যোগী আদিত্যনাথের মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন একাধিক বিশিষ্ট নেতা। প্রয়াত সাবিত্রী দেবীর প্রতি শ্রদ্ধা জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মায়ের শেষযাত্রায় যোগীর আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও সামনে এসেছে।