Banking Cyber Security: কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে ডিজিটাল জালিয়াতি থেকে বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অমিত শাহ, বিস্তারিত জানুন

Published : Aug 08, 2026, 05:40 PM IST
Banking Cyber Security: কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে ডিজিটাল জালিয়াতি থেকে বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অমিত শাহ, বিস্তারিত জানুন

সংক্ষিপ্ত

Banking Cyber Security: শহুরে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির জন্য ২৪ ঘণ্টা সাইবার নজরদারির একটি সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মুম্বইতে NUCFDC-র নতুন অফিসেরও উদ্বোধন করেন এবং এই সংস্থার সদর দফতর মহারাষ্ট্রে সরিয়ে আনার প্রস্তাব দেন।

Banking Cyber Security: কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার, আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির জন্য শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষার উপর জোর দিয়েছেন। সেইজন্য তিনি একটি সিকিউরিটি অপারেশনস সেন্টার (SOC) চালুর কথাও ঘোষণা করেন। যা ২৪ ঘণ্টা সাইবার নজরদারি এবং নিরাপত্তা দেবে। বিএসই ইন্টারন্যাশনাল কনভেনশন হলে 'সহকার নব-ক্রান্তি' অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শাহ বলেন, "ডিজিটাল লেনদেনে জালিয়াতি বাড়ছে। ব্যাঙ্কিং সুরক্ষার জন্য ফরেনসিক সায়েন্সের সাহায্য খুব জরুরি এবং ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির (NFSU) সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

নতুন NUCFDC অফিস এবং কৌশলগত স্থানান্তর

আরও পড়ুনঃ SEBI: দেশের অর্থনীতি মজবুত জায়গাতেই আছে! কিন্তু বাজারের সামনে ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ?

এদিন মুম্বইয়ের ফোর্ট এলাকায় ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (NUCFDC)-এর নতুন অফিসেরও উদ্বোধন করেন শাহ। এটিকে ভারতের আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কিং সেক্টরের আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এই সংগঠনটির সদর দফতর দিল্লি থেকে মহারাষ্ট্রে সরিয়ে আনার প্রস্তাবও দেন তিনি। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে শাহ বলেন, "দেশের মোট ব্যাঙ্কের ৭০% রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, গোয়া এবং কর্নাটকে।" তিনি আরও যোগ করেন, সদর দফতর মহারাষ্ট্রে চলে এলে NUCFDC দেশের কো-অপারেটিভ সেক্টরের ভৌগোলিক কেন্দ্রবিন্দুতে চলে আসবে।

UCB নেটওয়ার্কের বিস্তার এবং প্রাতিষ্ঠানিক সহায়তা

সদর দফতর সরানোর পাশাপাশি, শাহ দেশজুড়ে আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক (UCB)-এর নেটওয়ার্ক প্রসারিত ও শক্তিশালী করার উপরও জোর দেন। তিনি বলেন, "ভারতের প্রতিটি তহসিলে আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার জন্য আমরা ৮ই আগস্ট এই নতুন অফিস চালু করছি।"

আরও পড়ুনঃ RBI Repo Rate: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তবে ভবিষ্যতে কমার সুযোগ কম?

NUCFDC কীভাবে UCB-গুলিকে সাহায্য করবে, তার বিস্তারিত বিবরণ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “এই NUCFDC সংগঠনটি একটি ছাতার মতো কাজ করবে। এটি টেকনিক্যাল সাপোর্ট, আরবিআই-এর নিয়ম মেনে চলার জন্য নির্দেশিকা, প্রয়োজনীয় সফটওয়্যার এবং ব্যাঙ্ক কর্মীদের প্রশিক্ষণ দেবে। পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরের নতুন সংস্কার সম্পর্কেও তথ্য জানাবে। NUCFDC লক্ষ্য পূরণে সাহায্য করবে।"

'ব্যাঙ্ক ইন আ বক্স'-এর মাধ্যমে সাশ্রয়ী ডিজিটাল ব্যাঙ্কিং

ছোট কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি যাতে বিপুল খরচ ছাড়াই আধুনিক ডিজিটাল ব্যাঙ্কিং পরিকাঠামো দিতে পারে, সেইজন্য শাহ 'ব্যাঙ্ক ইন আ বক্স' চালুর ঘোষণা করেন। তাঁর কথায়, “'ব্যাঙ্ক ইন আ বক্স'-এর মাধ্যমে আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি কোর ব্যাঙ্কিং, ডিজিটাল পেমেন্ট এবং ক্লাউড কমপ্লায়েন্সের মতো আধুনিক সুবিধা পাবে। এর ফলে ছোট ব্যাঙ্কগুলিও বড় খরচ ছাড়াই গ্রাহকদের বিশ্বমানের পরিষেবা দিতে পারবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

World's Longest Hair: ৮ ফুট ১০ ইঞ্চি! দীর্ঘতম চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উত্তরাখণ্ডের এই যুবতী
এই দশটা কোম্পানিতে চাকরি পেলেই লাইফ সেট! স্যালারি ও সুযোগ দুটোই নম্বর ওয়ানে