
Bengaluru Daycare Horror: বেঙ্গালুরুর ক্যাপজেমিনির (Capgemini) এইচএএল (HAL) ক্যাম্পাসের ভেতরে পরিচালিত একটি ডে-কেয়ার সেন্টারের পাঁচজন মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংস্থাটি প্রধানত বাচ্চাদের দেখাশোনার কাজ করে। বাবা-মা কাজে ব্যস্ত থাকায় এমনই সংস্থার উপর ভরসা করে নিজেদের সন্তান-কে সুরক্ষিত মনে করে সেখানে প্রতি মাসে মোটা টাকার বিনিময়ে রাখতে যান। কিন্তু বেঙ্গালুরুর এই ডে-কেয়ারের এমন এক ভিডিও প্রকাশ্যে এসেছে, যা অভিভাবকদের সজাগ হতে বাধ্য করছে।
এই ডে কেয়ারে, "ছোট ছোট শিশুদের ওয়াশিং মেশিনের ভেতর বসিয়ে রাখা হতো, তাদের মুখে জোট স্প্রে দিয়ে জল ছিটানো হতো এবং কান্না থামানোর জন্য বাথরুমে আটকে রাখা হতো।" শিশু নির্যাতনের দৃশ্য বা ভিডিও সামাজিক ছড়িয়ে পড়ার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়। দীপক বোপান্না নামের একটি এক্স হেন্ডেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। এশিয়ানেট নিউজ বাংলা এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি।
Absolute Horror ! Toddlers who were left at a daycare facility in Bengaluru's Capgemini Technology Services office were allegedly subjected to physical abuse, punished by locking them in bathrooms, faucets sprayed on thier faces and much more. FIR registered, investigation on. pic.twitter.com/CbnGcdcAUs
— Deepak Bopanna (@dpkBopanna) July 1, 2026
এই ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে; তাঁদের অনেকেই ওই আইটি সংস্থাতে কাজ করার সময় নিজেদের সন্তানদের এই ডে-কেয়ারে রেখে যেতেন। এই অভিযোগগুলো করপোরেট ক্যাম্পাসের ভেতরে পরিচালিত চাইন্ড ডে কেয়ারগুলোর নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা নিয়েও গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে।
এক বিবৃতিতে ক্যাপজেমিনি জানিয়েছে, "কর্মী ও তাঁদের পরিবারের স্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণই ক্যাপজেমিনির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তাদের সহায়তা করছি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমরা বেঙ্গালুরুর অন-ক্যাম্পাস ডে-কেয়ার সুবিধাটি সাময়িকভাবে বন্ধ করছি।"