SIR নিয়ে বিরোধীদের পালটা দেবে BJP! বিজয়া দশমীর পরেই বড় প্রচারের ছক, কী রণকৌশল শাসক শিবিরের?

Published : Oct 17, 2026, 10:59 AM IST

এসআইআর নিয়ে বিরোধীদের প্রচারের পালটা জবাব দিতে বিজয়া দশমীর পরেই ময়দানে নামছে বিজেপি। দিল্লিতে সব রাজ্যের সভাপতিদের নিয়ে বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঠিক করবেন নীতিন নবীন। কী কর্মসূচি, জেনে নিন।

PREV
18
SIR ইস্যুতে উত্তাল গোটা দেশ

বর্তমানে এসআইআর ইস্যুতে উত্তাল গোটা দেশ। বিরোধী দলগুলির পাশাপাশি ককরোচ জনতা পার্টিও ভোটার লিস্ট সংশোধনের বিরোধিতা ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছে। নিত্যদিনই নিত্যনতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই অবস্থায় কিছুটা হলেও ব্যাকফুটে দেশের শাসক দল বিজেপি।

28
পুজোর পরেই মাঠে নামছে বিজেপি

দুর্গাপুজো আর দশেরা মিটলেই এসআইআর নিয়ে বিরোধীদের প্রচারের পালটা জবাব দিতে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বিজয়া দশমীর পর থেকেই শুরু হবে দলের সর্বাত্মক প্রচারাভিযান।

38
দিল্লিতে বড় বৈঠক

দশেরার পরই দিল্লিতে সব রাজ্যের বিজেপির সভাপতিদের নিয়ে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ওই বৈঠকেই ঠিক হবে পালটা আন্দোলনের রূপরেখা।

48
ডাক পেতে পারেন সংগঠনের শীর্ষ নেতারাও

বিভিন্ন রাজ্যের সংগঠনে গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদেরও বৈঠকে ডাকতে পারেন কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। বিজয়া দশমীর পরে দিল্লির বৈঠকেই এসআইআর ইস্যুতে রণকৌশল তৈরি হবে বলেও বিজেপি সূত্রের খবর। বিষয়টি নিয়ে দ্রুত বিজেপি পথে নামবে তেমনই জানিয়েছে নাম প্রকাশে অনুচ্ছুক একটি সূত্র।

58
ব্লকস্তর থেকে শুরু হবে প্রচার

একেবারে তৃণমূলস্তর থেকে প্রচার চালাতে চায় বিজেপি। ব্লকস্তরে হবে পথসভা ও মিছিল। বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে প্রতিটি রাজ্যের ব্লক, জেলা ও শহরাঞ্চলে পৃথক প্রচার চালাবে পদ্ম শিবির।

68
রাস্তায় নামবেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরাও

সংশ্লিষ্ট রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এই প্রচারে অংশ নেবেন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরাও। মোট কথা এসআইআর নিয়ে বিরোধীদের জবাব দিতে সবরকম চেষ্টা করা হবে বলেও বিজেপি সূত্রের খবর। দলের তৃণমূল স্তরের নেতাদের পাশাপাশি শীর্ষ নেতৃত্বও এই প্রতিবাদে সামিল হবে।

78
কী অভিযোগ বিরোধীদের?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তাদের দাবি, এর মূল ষড়যন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

88
পথে বিরোধী শিবির, পালটা ‘আসল সত্য’ বলার ঘোষণা বিজেপির

কংগ্রেস-বামেরা ইতিমধ্যেই পথে নেমেছে, সুর চড়িয়েছে ককরোচ জনতা পার্টিও। বাম ছাত্র-যুব সংগঠনও রাস্তায়। এর জবাবে জনগণের কাছে ‘আসল সত্য’ তুলে ধরতে চায় বিজেপি।

Read more Photos on
click me!

Recommended Stories