MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA Report: ডিএ মেটাতে খরচ ৮,১০৩ কোটি! সুপ্রিম কোর্টে রাজ্যের তৃতীয় রিপোর্ট দেখে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা

DA Report: ডিএ মেটাতে খরচ ৮,১০৩ কোটি! সুপ্রিম কোর্টে রাজ্যের তৃতীয় রিপোর্ট দেখে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা

DA Report: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এবার কী হতে পারে, শুনানিতে কী হবে এবং কর্মচারীদের জন্য কী অপেক্ষা করছে? জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 17 2026, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
DAর তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা রাজ্যের
Image Credit : Asianet News

DAর তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা রাজ্যের

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট দাখিল করল রাজ্য সরকার। সেখানে রাজ্য সরকার জানিয়েছে গ্রান্ট-ইন কর্মীদের বাদ দিয়ে এপর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে ঠিক কত টাকা খরচ হয়েছে। তবে এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি কর্মীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রাজ্যের রিপোর্ট
Image Credit : ai

রাজ্যের রিপোর্ট

রাজ্য সরকার তৃতীয় অন্তর্বর্তী রিপোর্টে জানিয়েছে, এপর্যন্ত গ্রান্ট ইন কর্মীদের বাদ দিয়ে ২০০৮-২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে ৮,১০৩ কোটি টাকা। রাজ্য সরকারের এই তথ্য সন্তুষ্ট করতে পারেনি সরকারি কর্মী সংগঠনগুলিতে।

Related Articles

Related image1
DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন
Related image2
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
310
সরকারি কর্মীদের প্রতিক্রিয়া
Image Credit : ai

সরকারি কর্মীদের প্রতিক্রিয়া

রাজ্য সরকারের রিপোর্ট নিয়ে সরকারি কর্মীদের অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের কথায় মূল মামলার শুনানি চলাকালীন রাজ্য আদালতে খরচের যে দাবি করেছিব ও আদালত যে রায় দিয়েছিল, তা মান্যতা পায়নি রাজ্য সরকারের তরফ থেকে। আগামী শুনানিতে রাজ্যের সরকারি কর্মীরা এই বিষয়টি তুলবে বলেও জানিয়েছেন তাঁরা।

410
রাজ্যের অন্তবর্তী রিপোর্ট টাকার হিসেব
Image Credit : Asianet News

রাজ্যের অন্তবর্তী রিপোর্ট টাকার হিসেব

রাজ্যের তরফে অন্তর্বর্তী রিপোর্টে বলা হয়েছে,

  • ২০১৬-২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ ছাড়া হয়েছে ৫০৪৪,৭৯ কোটি টাকা।
  • এই সময় পেনশন ও পারিবারিক পেনশনভোগীদের জন্য ১৯১৬.৪১ কোটা টাকা ছাড়া হয়েছে।
  • দুটি ক্ষেত্র মিলিয়ে মোট ৬৯৬১.৪১ কোটি টাকা ছাড়া হয়েছে।
  • পেনশন ও পারিবারিক পেনশনভোগীদের জন্য ২০০৮-২০১৫ সালের মধ্যেকার বকেয়া বাবদ এপর্যন্ত প্রায় ৯১৪ কোটি দিয়েছে সরকার।
  • এই সময়সীমার ৩৫ হাজার কর্মকে দেওয়া হয়েছে ১৪.৪২ কোটি টাকা।
510
বিষয়টি নিয়ে কেন অসন্তোষ কর্মীদের?
Image Credit : GEMINI

বিষয়টি নিয়ে কেন অসন্তোষ কর্মীদের?

রাজ্য সরকার ডিএ মামলার শুনানির সময় একটি হিসেব দিয়েছিল। সেখানে ডিএ দিতে ঠিক কত টাকা খরচ হবে তারও একটা হিসেব দিয়েছিল। কিন্তু তার সঙ্গে এই হিসেবের সামঞ্জস্য খুবই কম।

610
মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ
Image Credit : GEMINI

মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ

অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশম অব স্টেট গভর্নমেন্ট এম্পয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, 'সর্বভারতীয় মূল্য সূচক মেনে ডিএ দেওয়া ও গ্রান্ট ইন এইড কর্মীদের বিষয়টি বিবেচনার মধ্যেই রাখেনি সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে এই অনুদানভুক্ত কর্মীদেরও ডিএ-এর হিসেব দাখিল করেছিল রাজ্য। তাই দুটি বিষয় নিয়েই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট। '

710
পরবর্তী পদক্ষেপ
Image Credit : CHATGPT

পরবর্তী পদক্ষেপ

রাজ্য সরকারের কর্মীদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে জানাবেন। একই সঙ্গে নজরদারি কমিটিতেও তারা বিষয়টি জানাবেন।

810
কলকাতায় ইন্দু মলহোত্রা কমিটির বৈঠক
Image Credit : gemini

কলকাতায় ইন্দু মলহোত্রা কমিটির বৈঠক

রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়া নজরদারি কমিটি ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক রয়েছে। সেখানেও বিষয়টি উত্থাপন করা হবে।

910
অনুদান প্রাপ্ত কর্মীদের উপস্থিত
Image Credit : gemini

অনুদান প্রাপ্ত কর্মীদের উপস্থিত

সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে অনুদানপ্রাপ্ত সরকারি কর্মীদের সংগঠনগুলিকেও। সেখানে রাজ্য সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

1010
ডিএ মামলা
Image Credit : chatgpt

ডিএ মামলা

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ অক্টোবর হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
সুপ্রিম কোর্ট
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
কোটিপতি হতে গেলে এই ধাক্কা সামলানোর দম থাকতে হবে! বিনিয়োগে বসতে লক্ষ্মী
Recommended image2
BJP vs BJP Clash: তোলাবাজি নিয়ে ঝামেলা! ডেবরায় নিজের দলের কর্মীদের হাতেই মার খেলেন খোদ বিজেপি বিধায়ক, নিয়ে যেতে হল হাসপাতালে
Recommended image3
Now Playing
Shamik Bhattacharya : মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR এর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের
Recommended image4
Now Playing
Sandeshkhali News : সন্দেশখালিতে নাটকীয় কায়দায় গরু পাচার রুখল পুলিশ, ধৃত ২
Recommended image5
Now Playing
Ganatantra Bachao Rally: আরশোলা তাড়াও মমতা-সিপিএম হঠাও... স্লোগান বিজেপির। শহরের বুকে গেরুয়া গর্জন
Related Stories
Recommended image1
DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন
Recommended image2
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved