Bonus Rules Change: শ্রমিক-কর্মচারীদের বোনাস গণনা নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। গেজেট নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়েছে বোনাসের হিসেব কীভাবে হবে।
বোনাস গণনার নিয়মে বড় বদল আনল কেন্দ্র। ৭,০০০ টাকার বেশি মাসিক মজুরি পেলেও নির্দিষ্ট নিয়মে বোনাসের হিসেব হবে। ২৫ আগস্ট ২০২৬-এর গেজেট বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
28
কারা পাবেন এই সুবিধা?
যে কর্মচারীরা আইনের নির্দিষ্ট শর্ত অনুযায়ী বোনাস পাওয়ার যোগ্য, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তবে মাসিক মজুরি ৭,০০০ টাকার বেশি হলে বোনাসের হিসেব কীভাবে হবে, সেটিই বিজ্ঞপ্তিতে নতুন করে নির্ধারণ করা হয়েছে।
38
৭,০০০ টাকা কেন গুরুত্বপূর্ণ?
নতুন নিয়মে বোনাস গণনার ক্ষেত্রে মজুরির একটি সীমা নির্ধারণ করা হয়েছে। কোনও যোগ্য কর্মচারীর মাসিক মজুরি ৭,০০০ টাকার বেশি হলে, সরাসরি তাঁর পুরো মজুরির ভিত্তিতে বোনাস হিসেব হবে না।
এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। বোনাস গণনার জন্য ধরা হবে মাসে ৭,০০০ টাকা অথবা কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি—দুটির মধ্যে যেটি বেশি, সেই অঙ্ক। ফলে ন্যূনতম মজুরি ৭,০০০ টাকার বেশি হলে সেটিই বিবেচনায় আসবে।
58
ধরুন মজুরি ১০ হাজার টাকা!
সহজ উদাহরণে বিষয়টি হলঃ কোনও যোগ্য কর্মচারীর মাসিক মজুরি যদি ১০,০০০ টাকা হয়, তাহলে বোনাসের হিসেবের জন্য পুরো ১০,০০০ টাকা ধরা হবে না। বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী নির্ধারিত সীমার ভিত্তিতেই হিসেব করা হবে।
68
কবে থেকে কার্যকর?
আরও বড় তথ্য রয়েছে বিজ্ঞপ্তিতে। ২৫ আগস্ট ২০২৬-এ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও নিয়মটি ২১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ এর কার্যকারিতার ক্ষেত্রে রয়েছে পূর্ববর্তী তারিখ থেকে প্রয়োগের বিষয়।
78
গেজেটে কী বলল কেন্দ্র?
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের বিজ্ঞপ্তিটি মজুরি সংহিতা, ২০১৯-এর ২৬(২) ধারায় প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে জারি করা হয়েছে। গেজেটের বিজ্ঞপ্তিতে বোনাস গণনার ক্ষেত্রে ৭,০০০ টাকা এবং কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরির মধ্যে বেশি অঙ্কটি বিবেচনার কথা বলা হয়েছে।
88
কর্মীদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
এই নির্দেশিকা সরকারি ও বেসরকারি উভয় কর্মীদের জন্যই জারি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মীকে বোনাস পাওয়ার যোগ্য হতে হবে।
বোনাস পাওয়ার যোগ্য কর্মীদের ক্ষেত্রে এই নিয়মটি সরাসরি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের মাসিক মজুরি ৭,০০০ টাকার বেশি, তাঁদের বোনাস কীভাবে হিসেব হবে তা নিয়ে আর ধোঁয়াশা থাকার কথা নয়। ২৫ আগস্টের সরকারি গেজেটেই কেন্দ্র নিয়মটি স্পষ্ট করেছে।