- Home
- West Bengal
- Kolkata
- Dilip On Puja Food: আমিষ খেলেই ‘পাখণ্ডী’? বাগেশ্বর বাবাকে চ্যালেঞ্জ, TMC-কে আক্রমণ দিলীপ ঘোষের
Dilip On Puja Food: আমিষ খেলেই ‘পাখণ্ডী’? বাগেশ্বর বাবাকে চ্যালেঞ্জ, TMC-কে আক্রমণ দিলীপ ঘোষের
Dilip Ghosh on Durga Food Controversy: পুজোর আগে আমিষ-নিরামিষ বিতর্কে সরগরম বাংলা। বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই স্পষ্ট অবস্থান জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

ইকো পার্কে মর্নিং ওয়াকে মুখোমুখি সাংবাদিকদের
মঙ্গলবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসেছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্গাপুজোয় আমিষ-নিরামিষ বিতর্ক নিয়ে নিজের মতামত জানান তিনি। দুর্গাপুজোয় বাঙালির খাওয়া-দাওয়া নিয়ে বাগেশ্বর বাবার সমালোচনার পরই থেকেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে খাবার নিয়ে নতুন বিতর্ক। আর তাতে রীতিমত নিশানা করা হচ্ছে বিজেপি সরকারকে।

বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত
সম্প্রতি পুজোর সময় আমিষ খাওয়া নিয়ে মধ্যপ্রদেশের সাধু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠে। তাঁর দাবি, পুজোর সময় যাঁরা আমিষ খান, তাঁরা ‘পাখণ্ডী’ বা অধার্মিক। তিনি একটি অনুষ্ঠানে স্পষ্ট করে বলেন, দুর্গা পুজোর দিনগুলিতে বাঙালিদের আমিষ খাওয়া তাঁর মোটেও পছন্দ নয়। উৎসবের দিনগুলিতে আমিষ খাবার বর্জন করারও আহ্বান জানান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী।
যে যা চাইবে তাই খাবে, স্পষ্ট বার্তা দিলীপের
এই বিতর্কের পরই দুর্গাপুজোর খাবার নিয়ে মুখ খুললেন দীলির ঘোষ। দিলীপ ঘোষের সাফ কথা, কে কী খাবে না খাবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এখানে কোনও বাধ্যবাধকতা বা জোরজুলুম চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
নিজের মৎস্যপ্রেমের কথা জানালেন মন্ত্রী
নিজের উদাহরণ টেনে দিলীপ ঘোষ বলেন, তিনি মাছ ছাড়া অন্য কিছু খান না। তবে সেটা বড় কথা নয়, আসল কথা হল যে যার ইচ্ছেমতো খাওয়ার অধিকার রাখে।
পাখণ্ডী তকমা নিয়ে পাল্টা প্রশ্ন
বাগেশ্বর বাবার ‘পাখণ্ডী’ মন্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন মন্ত্রী। তাঁর কথায়, বাগেশ্বর বাবার দরবারে যাওয়া অগুনতি ভক্তের মধ্যে একজনও মাছ-মাংস স্পর্শ করেন না, এটা তিনি হলফ করে বলতে পারবেন কি না, সেই প্রশ্ন তোলেন দিলীপ।
সাধু-সন্তদের নিরামিষ-বার্তা নিয়ে নিজস্ব ব্যাখ্যা
মন্ত্রীর দাবি, সাধু-সন্তরা মূলত স্বাস্থ্যের দিকে নজর রেখেই নিরামিষের পক্ষে সওয়াল করেন। কিন্তু বাংলার সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা বলে মন্তব্য করেন তিনি। আর সেই সূত্র ধরেই দিলীপ ঘোষ এদিন আমিষ খাবারের পাশেই দাঁড়ালেন।
পাঁঠাবলি ও প্রসাদ প্রসঙ্গে যুক্তি
দিলীপ ঘোষ মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় পাঁঠাবলি হয় এবং পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়। মা কালী থেকে শুরু করে যে কোনও দেবীকে বলি উৎসর্গ করার রীতি রয়েছে বলে জানান তিনি।
বিবেকানন্দের উক্তি স্মরণ করালেন মন্ত্রী
স্বামী বিবেকানন্দের কথা উদ্ধৃত করে দিলীপ ঘোষ বলেন, যতদিন দেশ থাকবে, মা কালী পাঁঠা খাবেন আর শিব ডমরু বাজাবেন। তাই পুজোয় আমিষ খাওয়া নিয়ে ক্ষোভের কোনও কারণ নেই বলে মত তাঁর।
তৃণমূলকে নিশানা মন্ত্রীর
খাওয়াদাওয়ার ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে মানুষ কী খাবে না খাবে, তা ঠিক করে দেওয়ার একটা প্রবণতা দেখা যেত।
একই সুরে আগেই মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির, নীরব মুখ্যমন্ত্রী
এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও একই সুরে মন্তব্য করে বলেছিলেন, বাংলার মানুষ কী খাবে না খাবে তা ঠিক করার অধিকার তাদেরই। তিনি আরও বলেছেন, পুজোর সময় বাঙালি অবশ্যই পাঠার মাংস খাবে। যদিও এই বিতর্কে এখনও পর্যন্ত মৌনতা অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

