MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DA Controversy: ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ নিয়ে ফয়সলা কি ১২ সেপ্টেম্বর? সরব সরকারি কর্মী সংগঠন

DA Controversy: ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ নিয়ে ফয়সলা কি ১২ সেপ্টেম্বর? সরব সরকারি কর্মী সংগঠন

DA Controversy: গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা সরব কর্মচারী সংগঠন। ১২ হাজার কোটি টাকার এরিয়ার, মালহোত্রা কমিটি ও ১২ তারিখের বৈঠক নিয়ে বিস্তারিত জানুন।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 08 2026, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সুপ্রিম কোর্টের নির্দেশে ধাপে ধাপে মিটছে বকেয়া
Image Credit : GEMINI

সুপ্রিম কোর্টের নির্দেশে ধাপে ধাপে মিটছে বকেয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার ধীরে ধীরে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA ও মহার্ঘ ত্রাণ বা DR মিটিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই একাংশের বকেয়া টাকা ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে। কিন্তু তারপরেও বিতর্ক পিছু ছাড়ছে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
এখনও বঞ্চিত গ্রান্ট ইন এইড কর্মীরা
Image Credit : GEMINI

এখনও বঞ্চিত গ্রান্ট ইন এইড কর্মীরা

এখনও ডিএ থেকে বঞ্চিত রয়েছেন গ্রান্ট ইন এইড কর্মচারী, সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের বকেয়া নিয়ে এখনও হয়নি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত। একই ভাবে ডিআর থেকেও বঞ্চিত রয়েছেন রাজ্যে অবসরপ্রাপ্ত গ্রান্ট ইন এইড সরকারি কর্মীরা।

Related Articles

Related image1
Annapurna Diwas: ১৫ না ১৭ সেপ্টেম্বর? অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে ঢুকবে, জানুন বড় আপডেট
Related image2
BHATA LIST: 'আগের সরকারের ভাতার ওয়েটিং লিস্ট বাতিল'! অনুদান বৃদ্ধির মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর
310
মালহোত্রা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
Image Credit : CHATGPT

মালহোত্রা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, গ্রান্ট ইন এইড কর্মীদের ক্ষেত্রে ডিএ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, ইন্দু মালহোত্রা কমিটি যা বলবে তা মেনে নেওয়া হবে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

410
প্রায় ১২ হাজার কোটি টাকার এরিয়ার নিয়ে হিসেব
Image Credit : gemini

প্রায় ১২ হাজার কোটি টাকার এরিয়ার নিয়ে হিসেব

মুখ্যমন্ত্রীর দাবি, হিসেব কষে দেখা গিয়েছে ডিএ দেওয়ার নির্দেশ এলে শিক্ষক-শিক্ষিকাদের এরিয়ার বাবদ প্রায় ১২ হাজার কোটি টাকা গুনতে হতে পারে রাজ্যকে। অর্থাৎ এখনই এদের ডিএ বা ডিআর দেওয়ার যে কোনও পরিকল্পনা রাজ্যের নেই তাও প্রায় স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

510
মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই পাল্টা সরব কর্মচারী সংগঠন
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই পাল্টা সরব কর্মচারী সংগঠন

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই পাল্টা আসরে নেমেছে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলেছেন এই মন্তব্য নিয়ে।

610
শুধু গ্রান্ট ইন এইড নয়, দাবি আরও বহু শ্রেণির কর্মীর হয়ে
Image Credit : AI

শুধু গ্রান্ট ইন এইড নয়, দাবি আরও বহু শ্রেণির কর্মীর হয়ে

মলয়বাবুর বক্তব্য, শুধু গ্রান্ট ইন এইড কর্মীরাই নন, ডিএ পাওয়ার আইনি লড়াইয়ে রয়েছেন কন্ট্রাকচুয়াল কর্মী, ডেইলি রেটেড কর্মী এবং নিয়মিত পে স্কেলে থাকা কর্মীরাও। তাঁদের হয়েও দাবি তোলা হয়েছে বলে জানান তিনি।

710
ট্রাইব্যুনালে মামলা করতে হয়েছে সরকারি কর্মীদেরই
Image Credit : Asianet News

ট্রাইব্যুনালে মামলা করতে হয়েছে সরকারি কর্মীদেরই

মলয় মুখোপাধ্যায়ের মন্তব্য, ইন্দু মালহোত্রা কমিটির কাছে রোপা (ROPA) মেনে ডিএ দেওয়ার দাবি জানানো হবে। এই সংক্রান্ত মামলা ট্রাইব্যুনালে করতে হয়েছে খোদ সরকারি কর্মচারীদেরই, কারণ আইনি বাধার জন্য অন্য কোনও সংগঠন সেখানে যেতে পারেনি।

810
১২ তারিখের বৈঠক ঘিরে বাড়ছে কৌতূহল
Image Credit : Asianet News

১২ তারিখের বৈঠক ঘিরে বাড়ছে কৌতূহল

আগামী ১২ সেপ্টেম্বর ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকে এই বিষয়টি তোলা হবে বলে জানিয়েছেন মলয়বাবু। তবে ওই বৈঠকে শুধু কমিটির সদস্যরাই নন, উপস্থিত থাকবেন সরকারি প্রতিনিধিরাও।

910
সরকারি প্রতিনিধিদের অবস্থান নিয়ে জল্পনা
Image Credit : Asianet News

সরকারি প্রতিনিধিদের অবস্থান নিয়ে জল্পনা

মলয়বাবু প্রশ্ন তুলেছেন, বৈঠকে সরকারি প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কথা মতো গ্রান্ট ইন এইড ও অন্যান্য কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে সায় দেবেন, নাকি বিরোধিতা করবেন— সেটাই এখন বড় প্রশ্ন।

1010
সরকার কেন মামলা তুলছে না, সরাসরি প্রশ্ন মলয়বাবুর
Image Credit : facebook

সরকার কেন মামলা তুলছে না, সরাসরি প্রশ্ন মলয়বাবুর

সবশেষে মলয়বাবু সংশয় প্রকাশ করে বলেন, ডিএ তো সরকারকেই দিতে হবে, তাহলে মালহোত্রা কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা কেন। নতুন সরকার ক্ষমতায় এসে চাইলে সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নিয়ে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা করতে পারত, কিন্তু তা না করে মামলা চালিয়েই যাচ্ছে সরকার।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image2
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image3
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Recommended image4
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Recommended image5
Kolkata Municipal Election: দুর্গাপুজো মিটলেই রাজ্যের ৭ পুরসভায় ভোট, নির্ঘণ্টের প্রস্তাব কমিশনের
Related Stories
Recommended image1
Annapurna Diwas: ১৫ না ১৭ সেপ্টেম্বর? অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে ঢুকবে, জানুন বড় আপডেট
Recommended image2
BHATA LIST: 'আগের সরকারের ভাতার ওয়েটিং লিস্ট বাতিল'! অনুদান বৃদ্ধির মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved