Census 2027 40 QUESTION: স্বাধীনতা লাভের পর এই প্রথমবার জনগণনায় জাতপাতের তথ্যও সংগ্রহ করা হবে। ২০২৭ সালের সেন্সাসের জন্য কেন্দ্র ৪০টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ধর্ম, শিক্ষা, চাকরি ছাড়াও জাতপাতের উল্লেখ রয়েছে।
২০২৭ সালের জনগণনার প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রক জনসংখ্যা গণনা পর্বে মোট ৪০টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে।
210
স্বাধীনতার পর প্রথমবার সব সম্প্রদায়ের জাত গণনা
এবারের সেন্সাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, স্বাধীনতার পর এই প্রথমবার সব সম্প্রদায়ের মানুষের জাতপাতের তথ্য সংগ্রহ করা হবে। ২০১১ সাল পর্যন্ত শুধু SC ও ST-দের তথ্যই সংগ্রহ করা হতো।
310
রইল ৪০টি প্রশ্নের সম্পূর্ণ তালিকা
নাম, পরিবারপ্রধানের সঙ্গে সম্পর্ক, লিঙ্গ, জন্মতারিখ ও বয়স, বৈবাহিক অবস্থা, বিয়ের বয়স, স্বামী/স্ত্রীর নাম, জাতীয়তা, ধর্ম এবং SC/ST/জাত সংক্রান্ত প্রশ্ন থাকছে তালিকার প্রথম দিকেই।
বাবা-মায়ের বিবরণ, প্রতিবন্ধকতা, মাতৃভাষা ও জানা অন্যান্য ভাষা, সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির অবস্থা এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হবে।
510
কর্মসংস্থান নিয়ে একাধিক প্রশ্ন
গত এক বছরে কাজ করেছেন কি না, অর্থনৈতিক কার্যকলাপের ধরন, পেশা, ব্যবসার প্রকৃতি, কর্মীর শ্রেণি, কর্মক্ষেত্রে যাতায়াত এবং কাজ খুঁজছেন কি না, তাও জানতে চাওয়া হবে।
610
মাইগ্রেশন সংক্রান্ত তথ্যও নেওয়া হবে
জন্মস্থান, শেষ বসবাসের জায়গা, স্থানান্তরের কারণ, বর্তমান ঠিকানায় বসবাসের মেয়াদ এবং স্থায়ী ঠিকানার বিবরণও নথিভুক্ত করা হবে।
710
আধার, ভোটার আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হবে
তালিকায় রয়েছে কোভিড টিকাকরণের স্থান, মোট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, মোবাইল নম্বর, আধার নম্বর, ভোটার আইডি, পাসপোর্ট নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত প্রশ্নও।
810
ভারতের প্রথম ডিজিটাল জনগণনা
সেন্সাস ২০২৭ হতে চলেছে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা। ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে, চাইলে সাধারণ মানুষ নিজেরাও অনলাইনে তথ্য জমা দিতে পারবেন।
910
দুই পর্বে হবে সেন্সাস, বরফ ঢাকা এলাকায় আগে শুরু
প্রথম পর্বে (বাড়ি গণনা) কাজ চলছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব, অর্থাৎ জনসংখ্যা গণনা হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। তবে লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডের বরফ ঢাকা এলাকায় এই পর্ব সারা হবে ১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই।
1010
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে আশ্বাস কেন্দ্রের
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সেন্সাস আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী জনগণনায় দেওয়া ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। এই তথ্য RTI-র আওতাতেও প্রকাশ করা যাবে না বা আদালতে প্রমাণ হিসেবেও ব্যবহার করা যাবে না।