CM Yogi : 'মুসলিম নাম কেন থাকবে?' এক ঝটকায় মুসলিম জায়গার নাম বদলে দিলেন যোগী

CM Yogi : 'মুসলিম নাম কেন থাকবে?' এক ঝটকায় মুসলিম জায়গার নাম বদলে দিলেন যোগী

Arup Dey   | ANI
Published : Oct 28, 2025, 10:30 AM IST

CM Yogi : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, লখিমপুর খেরির মুস্তফাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ‘কবীরধাম’। যোগী আদিত্যনাথ জানান, শিগগিরই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব আনা হবে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

CM Yogi : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, লখিমপুর খেরির মুস্তফাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ‘কবীরধাম’। সোমবার স্মৃতি মহোৎসব মেলা ২০২৫-এ তিনি বলেন, এভাবে সন্ত কবীরের সঙ্গে যুক্ত স্থানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি, আগেকার শাসকরা অযোধ্যা, প্রয়াগরাজসহ বহু জায়গার নাম পরিবর্তন করেছিলেন, এখন তাঁর সরকার সেই নামগুলোকে তাদের আদি রূপে ফিরিয়ে দিচ্ছে।

যোগী আদিত্যনাথ জানান, শিগগিরই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব আনা হবে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশ সরকার এখন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির উন্নয়নে জোর দিচ্ছে, কবরস্থানের জায়গা বাড়ানোর পরিবর্তে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, “যে গ্রামে একজন মুসলিমও নেই, তার নাম মুস্তফাবাদ রাখা কীভাবে সম্ভব?”

এদিন তিনি রাজ্যের সব তীর্থস্থান ও ধর্মীয় স্থানের সৌন্দর্যায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এবং বলেন, ভক্তদের জন্য আশ্রয় ও বিশ্রামের সুবিধা নিশ্চিত করতে হবে।

03:32সিনেমাকে হার মানায়! সুপারহিরো ক্যাপ্টেন স্মিতের কীর্তি, ১৭৪ প্রাণ বাঁচালেন কীভাবে?
21:45Flydubai Incident: ফ্লাইদুবাই-এর ককপিটে তখন কী ঘটেছিল? কী করেছিলেন স্মিত মচ্ছর? বড় সত্য সামনে আনলেন ক্যাপ্টেন রান্ধাওয়া!
03:35Flydubai Incident: '৯/১১ হতে পারত!' মাঝআকাশে ককপিটে রক্তাক্ত লড়াই! ১৭০ জনের প্রাণ বাঁচিয়ে 'হিরো' ভারতীয় পাইলট, মোদীর 'স্যালুট'!
06:00Flydubai Incident: 'ভারতের এই পাইলট আসল বীর'! স্মিত মচ্ছরকে কুর্নিশ জানিয়ে আর কী বললেন ইজরায়েলি দূত?
06:51Flydubai Incident: বিমানের ককপিটে হাড়হিম করা লড়াই! নাশকতার বড় ছক একাই বানচাল করলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর
07:46Mamata Banerjee: ইন্ডি জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মমতার এই কথা শুনে হাসি চাপতে পারলেন না সনিয়া!
04:11INDIA Bloc Meeting: 'প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চান?' প্রশ্ন শুনে কী বললেন মমতা? চমকে উঠবেন!
11:55INDIA Bloc Meeting: ডিএমকে-আপ নেই, তবুও দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক! কী সিদ্ধান্ত নেবে ইন্ডি জোট?
07:34Budgam Encounter: ৫ সেপ্টেম্বর পালিয়েছিল! এবার বুদগামের জঙ্গলে এনকাউন্টারে খতম পহেলগাঁও-র 'মাস্টারমাইন্ড' মুসা
12:49অবৈধ বাংলাদেশীদের বাদ দিয়ে দারুণ কাজ করেছেন, জ্ঞানেশ কুমারের সমর্থনে দিল্লিতে মিছিল
Read more