Cyclone Murasu: ১২০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মুরাসুর, পশ্চিমবঙ্গে কী প্রভাব, কোথায় ভারী বৃষ্টি?

Published : Nov 01, 2026, 09:51 AM IST

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ঘূর্ণিঝড় অর্ণবের ক্ষত এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি অন্ধ্রপ্রদেশ। এর মধ্যেই নতুন করে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’।

PREV
16

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ঘূর্ণিঝড় অর্ণবের ক্ষত এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি অন্ধ্রপ্রদেশ। এর মধ্যেই নতুন করে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’। আগামী ৩ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত। তামিল ভাষায় ‘মুরাসু’ শব্দের অর্থ ঢাক বা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টি পূর্বাভাস অনুযায়ী শক্তি সঞ্চয় করলে এই নামেই পরিচিত হবে।

26

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল ৩১ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে সেটি ১ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ নভেম্বর সন্ধ্যার দিকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এই ঝড়। এরপর ৩ নভেম্বর সকালে নেল্লোর থেকে নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

36

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ৩ নভেম্বর সকালে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে মুরাসু। ঝড়ের স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সম্ভাব্য স্থলভাগে প্রবেশের এলাকা হিসেবে নেল্লোর থেকে নারসাপুরের মধ্যবর্তী উপকূলের কথা জানিয়েছে IMD। তবে ঝড়ের গতিপথ ও তীব্রতা নিয়ে এখনও নজরদারি চলছে।

46

অন্ধ্রপ্রদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?

  • ২ ও ৩ নভেম্বর বৃষ্টির দাপট বাড়তে পারে অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী:
  • অতি ভারী বৃষ্টির আশঙ্কা: কৃষ্ণা, গুন্টুর, এনটিআর, পাল্নাডু ও বাপটলা।
  • ভারী বৃষ্টির সম্ভাবনা: এলুরু, পশ্চিম গোদাবরী, প্রকাশম, নেল্লোর, নান্দ্যাল, কাদাপা, আন্নামাইয়া ও তিরুপতি।

১ নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও রায়ালসীমার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৫০ কিলোমিটারে।

56

তামিলনাড়ু, পুদুচেরিতেও বৃষ্টির সতর্কতা

শুধু অন্ধ্রপ্রদেশ নয়, মুরাসুর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ থেকে ৩ নভেম্বর উত্তর উপকূলীয় তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। ১ নভেম্বর নীলগিরি, তিরুভাল্লুর, কুড্ডালোর ও ভিল্লুপুরমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ নভেম্বর নীলগিরি ও তিরুভাল্লুরে ভারী বৃষ্টি হতে পারে। কুড্ডালোর ও ভিল্লুপুরমে ২ ও ৩ নভেম্বর দু'দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চেন্নাই ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

66

ওড়িশার পাঁচ জেলায় কমলা সতর্কতা

নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। গঞ্জাম ও গজপতি জেলায় ২ নভেম্বর ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ৩ নভেম্বর গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। খুরদা, পুরী, নবরংপুর ও কালাহান্ডিতে রয়েছে হলুদ সতর্কতা। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রশাসনকে দ্রুত বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের ৪৫০০টি BSNL টাওয়ার-সহ বিভিন্ন টেলিকম টাওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থার উপরেও জোর দেওয়া হয়েছে।

আপাতত এর সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না। তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। তার পর থেকে রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories