DA Hike: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! ৫ শতাংশ বাড়ল DA, ২৫৭ থেকে বেড়ে হল ২৬২ শতাংশ। জুলাইয়ের বেতনেই মিলবে সুবিধা, বকেয়াও মেটানো হবে। জানুন বিস্তারিত।
সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। মহার্ঘ ভাতা (DA) একধাক্কায় ৫ শতাংশ বাড়ানো হল। জুলাই মাসের বেতনের সঙ্গেই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে বলেও জানান হয়েছে। চলতি মাসেই হাতে আসতে চলছে কড়কড়ে মোটা টাকা।
26
২৫৭ শতাংশ থেকে বেড়ে ২৬২ শতাংশ
১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়ে DA ২৫৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ২৬২ শতাংশ, অর্থ দফতরের অফিস মেমোরান্ডামে জানানো হয়েছে এ কথা।
36
কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বৃদ্ধি
রাজ্যের আর্থিক সংস্থান ও লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অনুরূপ এই DA বৃদ্ধি অনুমোদন করা হয়েছে।
রাজ্য সরকারি কর্মী ছাড়াও এইড প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মী, অধস্তন বিচার বিভাগের আধিকারিক, ওয়ার্ক-চার্জড কর্মী ও জব কন্ট্র্যাক্ট কর্মীরাও এই বর্ধিত হারে DA পাবেন।
56
জুলাইয়ের বেতনেই মিলবে বর্ধিত হার
বর্ধিত DA প্রতিফলিত হবে জুলাই ২০২৬-এর বেতনে। ফেব্রুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়ের বকেয়া (arrears) জুলাইয়ের বেতন হাতে পাওয়ার পরই মেটানো হবে।
66
মোহন চরণ মাঝি সরকারের সিদ্ধান্ত
এই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার মোহন চরণ মাঝি সরকার। এদিকে কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন ঘিরেও বড় আপডেট— NC-JCM বেতন কাঠামোর একাধিক লেভেল একত্রীকরণের প্রস্তাব দিয়েছে, যা কার্যকর হলে বেতন বৈষম্য কমার পাশাপাশি বড়সড় বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে কর্মীদের জন্য।