MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • সাসপেন্ড হয়েও দমেননি কল্যাণ! সংসদে একাই প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ, মমতার নীরবতায় বাড়ছে প্রশ্ন

সাসপেন্ড হয়েও দমেননি কল্যাণ! সংসদে একাই প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ, মমতার নীরবতায় বাড়ছে প্রশ্ন

Kalyan Banerjee Suspension: সাসপেন্ড হয়ে একাই সংসদে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! কুণাল ঘোষের পাশে দাঁড়ালেও কল্যাণ নিয়ে নীরব মমতা, তুঙ্গে জল্পনা। জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 23 2026, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অসংসদীয় আচরণে সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি
Image Credit : Asianet News

অসংসদীয় আচরণে সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি

মহিলা সাংসদদের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগে বুধবার বাদল অধিবেশন থেকে সাময়িক বরখাস্ত করা হয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারপরেও দমানো যায়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অভিযোগ তুলেছিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
Image Credit : ANI

অভিযোগ তুলেছিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

কল্যাণের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ আনেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, যার ভিত্তিতেই লোকসভায় সাসপেনশন প্রস্তাব পাশ হয়।প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ তেন্নেতি জানান, কল্যাণের ভাষার প্রয়োগে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, যার জেরেই এই সিদ্ধান্ত।

Related Articles

Related image1
২১ জুলাইয়ের মঞ্চে ২২ মিনিটের বক্তৃতা, মমতার সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ির পথে কল্যাণ
Related image2
তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ এবার সরাসরি বিজেপিতে? এনসিপিআই নিয়ে বড় সিদ্ধান্তের পথে স্পিকার
310
প্রাক্তন সহকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়
Image Credit : ANI

প্রাক্তন সহকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

অধিবেশন মুলতবি হওয়ার পর কল্যাণ তাঁর প্রাক্তন তৃণমূল সহকর্মী তথা বর্তমান এনসিপিআই সাংসদ মিতালী বাগ, শতাব্দী রায় ও কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। তাদের কটাক্ষ করেন দলত্যাগ করার জন্য।

410
বৃহস্পতিবার একাই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ
Image Credit : ANI

বৃহস্পতিবার একাই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

কিন্তু এপর পরেও দমানো যায়নি কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে। সাসপেনশনের পরদিন সংসদ ভবন চত্বরে একাই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় কল্যাণকে। একা একাই প্রতিবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

510
প্ল্যাকার্ডে কী লেখা ছিল?
Image Credit : facebook.com/KalyanBanerjeeAITC

প্ল্যাকার্ডে কী লেখা ছিল?

প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা ছিল, "ভাজপাকে সাথ সদন মে, ২০ গদ্দার মওজুদ হ্যায়"— অর্থাৎ সংসদে বিজেপির সঙ্গে ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ উপস্থিত রয়েছেন বলে কটাক্ষ। সংসদ চত্ত্বরে এবার সরাসরি কল্যাণ নিশানা করেন তৃণমূলের দলত্যাগী ২০ সাংসদকে।

610
কল্যাণের প্রতিক্রিয়া
Image Credit : SOCIAL MEDIA

কল্যাণের প্রতিক্রিয়া

দিল্লিতে সংসদ চত্ত্বরে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, বিজেপি একা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই ভয় পায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় না থাকলে ওরা নিঃশ্বাসপ্রশ্বাস নিতে পারবে। তিনি তৃণমূলের বিদ্রোহী সাংসদদের উদ্দেশ্য়ে আরও বলেন, 'ওই গদ্দার, বেইমানদের জন্য বিজেপির সাহস বেড়ে যাচ্ছে। '

710
কুণাল ঘোষের সাসপেনশনে সরব মমতা, কল্যাণ নিয়ে নীরব
Image Credit : Asianet News

কুণাল ঘোষের সাসপেনশনে সরব মমতা, কল্যাণ নিয়ে নীরব

বিধানসভা থেকে কুণাল ঘোষের সাসপেনশনের পরই দীর্ঘ ফেসবুক পোস্টে প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ কল্যাণের সাসপেনশনের ২৪ ঘণ্টা পার হলেও তিনি নীরবই থেকেছেন। এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

810
২১ জুলাইয়ের মঞ্চে বিরোধই কি কারণ?
Image Credit : ANI

২১ জুলাইয়ের মঞ্চে বিরোধই কি কারণ?

একুশে জুলাইয়ের মঞ্চে মমতার সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদে জড়ান কল্যাণ, দলনেত্রীর উদ্দেশে ক্ষোভও উগরে দেন। তারপরই এই নীরবতা ঘিরে জল্পনা।

910
পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ ও মহুয়া মৈত্র
Image Credit : ANI

পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ ও মহুয়া মৈত্র

মমতা মুখ না খুললেও কুণাল ঘোষ কল্যাণের মন্তব্যকে "১০০ শতাংশ ঠিক" বলে সমর্থন জানিয়েছেন, আর মহুয়া মৈত্র সাসপেনশন প্রত্যাহারের দাবি তুলে একে অনৈতিক বলেছেন।

1010
মমতার ভূমিকায় প্রশ্ন
Image Credit : ANI

মমতার ভূমিকায় প্রশ্ন

বিধানসভা নির্বাচনের পর এই নিয়ে দুইবার মমতার সঙ্গে বিবাদে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ এর আগে অভিষেক ইস্যুতে মমতার সঙ্গে বিবাদে জড়িয়ে দিয়েছিলেন। তিনি সেই সময় মমতাকে আলটিমেটাম দিয়েছিলেন। এরপর ২১ জুলাইয়ের মঞ্চেও মমতার সঙ্গে কথা কাটাকাটিতে জ়ড়িয়েছিলেন। মমতা-কল্যাণের এই দূরত্ব নিছক মান-অভিমান, নাকি সম্পর্কে সত্যিই চিড় ধরেছে— তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা রাজনৈতিক মহলে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Tridhara Sammilani Durga Puja: কলকাতার মণ্ডপে সুর-অসুরের লড়াই! ত্রিধারা সম্মিলনীর থিমে চমক
Recommended image2
Bank Holidays: পুজোয় টানা পাঁচ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, প্রকাশ্যে এল RBI-র তালিকা
Recommended image3
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image4
Now Playing
Jessore Road: বিকট শব্দ! রাস্তায় ছড়িয়ে পড়ল তেল, যশোর রোডে একের পর এক কী ঘটে চলেছে দেখুন!
Recommended image5
WB Weather: পঞ্চমীতে প্যান্ডেল হপিংয়ে জল ঢালতে পারে বৃষ্টি! বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
Related Stories
Recommended image1
২১ জুলাইয়ের মঞ্চে ২২ মিনিটের বক্তৃতা, মমতার সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ির পথে কল্যাণ
Recommended image2
তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ এবার সরাসরি বিজেপিতে? এনসিপিআই নিয়ে বড় সিদ্ধান্তের পথে স্পিকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved