দাউদ ইব্রাহিমের ডেরা বুলডোজারে ধুলিসাৎ! গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুম্বইয়ে ডি-কোম্পানির ঘাঁটি

দাউদ ইব্রাহিমের ডেরা বুলডোজারে ধুলিসাৎ! গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুম্বইয়ে ডি-কোম্পানির ঘাঁটি

Biman Mondal   | ANI
Published : Nov 19, 2026, 07:41 PM IST

মুম্বইয়ে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পুরনো বাড়ি! দক্ষিণ মুম্বইয়ের ভেন্ডি বাজারের পাকমোডিয়া স্ট্রিটে অবস্থিত হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা ভবন ভাঙার কাজ শুরু করেছে বৃহন্মুম্বই পুরসভা (BMC)।

মুম্বইয়ে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পুরনো বাড়ি! দক্ষিণ মুম্বইয়ের ভেন্ডি বাজারের পাকমোডিয়া স্ট্রিটে অবস্থিত হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা ভবন ভাঙার কাজ শুরু করেছে বৃহন্মুম্বই পুরসভা (BMC)। একসময় এই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকতেন দাউদ ইব্রাহিম। এখান থেকেই তৈরি হয়েছিল তার কুখ্যাত অপরাধ সাম্রাজ্য ডি-কোম্পানির প্রাথমিক ঘাঁটি।
প্রায় ১৯৩৯ সালে তৈরি হয়েছিল এই ভবন। হজযাত্রীদের থাকার জন্য মুসাফিরখানা হিসেবে তৈরি বাড়িটিতে একসময় প্রায় ৩৬টি ঘর ছিল। ১৯৭০-এর দশকে এই ভবনের দোতলায় থাকতেন দাউদ ও তাঁর পরিবার। পরবর্তীকালে বাড়িটি ডি-কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ ঠিকানা হয়ে ওঠে। বিএমসি-র দাবি, অত্যন্ত বিপজ্জনক ও জীর্ণ অবস্থায় পৌঁছে গিয়েছিল ভবনটি। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সেই কারণেই ভাঙার সিদ্ধান্ত। পাশাপাশি, ভেন্ডি বাজারের পুনর্নির্মাণ এবং রাস্তা সম্প্রসারণ প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছে এই পদক্ষেপ।

09:35Cyclone Akvan Latest Update: পুরীর দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান'! প্রবল বৃষ্টিতে বন্ধ পুরীর মন্দির, পর্যটকদের হোটেলেই থাকার নির্দেশ
11:10Cyclone Akvan Update: আচমকাই ল্যান্ডফলের স্থান বদল! পুরীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', শুরু প্রবল বৃষ্টি
09:48Kulgam Update: হামলার আগে কী করছিল উমর নিশার দার ও লতিফ ভাট? CCTV ফুটেজে বড়সড় তথ্য
07:18Kulgam Encounter: সেনার ভিডিও কল, আত্মসমর্পণের প্রস্তাব! তবুও রাজি হল না! তারপরেই খতম লস্কর কমান্ডার লতিফ
13:59Kulgam Search Operation: কুলগামে কোথায় লুকিয়ে লতিফ? এলাকা ঘিরে রেখেছে সেনা! শুরু জোরদার তল্লাশি
04:22আলু থেকে সোনার ফর্মুলা জানতেই রাহুলের ফোন ট্যাপ! চরম কটাক্ষ বিজেপির রবি কিষাণের
04:18কাজিরাঙার দুর্ঘটনায় কাঁদছে অসম, নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
08:05Assam Kaziranga Accident News: পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল বাস! মাঝরাস্তায় কনটেনারের সঙ্গে সজোরে ধাক্কা, তারপর…
04:24Maithili Thakur: ‘সব অভিযোগ ভিত্তিহীন’, জমি বিতর্কে পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন মৈথিলী ঠাকুর!
Read more