Durga Puja 2026: বিসর্জনের শোভাযাত্রায় দুর্গা প্রতিমার দিকে ডিম! তীব্র উত্তেজনা

Published : Oct 25, 2026, 08:05 PM IST
Egg thrown at Durga idol in Hyderabad

সংক্ষিপ্ত

Egg Hurled at Durga Idol: হায়দরাবাদে (Hyderabad) দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। দুর্গা প্রতিমার দিকে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। দুর্গা প্রতিমার দিকে ডিম ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
প্রতিবাদে হিন্দু সংগঠন
হায়দরাবাদে দুর্গা প্রতিমার দিকে ডিম ছোড়ার ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে হিন্দু সংগঠন।

Hyderabad News: দুর্গা প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা (Durga idol immersion) হায়দরাবাদের মাদান্নাপেট থানা অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি। সন্তোষ নগর হোটেল লাইনের কাছে বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন দুর্গা প্রতিমা লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। এই খবর ছড়িয়ে পড়তেই মধ্যরাতে প্রতিবাদে সামিল হয় কয়েকটি হিন্দু সংগঠন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১০০ নম্বরে ফোন পেয়ে তাঁরা এই ঘটনার খবর পান। এরপরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই পুলিশ আধিকারিকের কথা অনুযায়ী, 'আমরা খবর পাই, মাদান্নাপেট থানা অঞ্চলের সন্তোষ নগর হোটেল লাইনের কাছে বিসর্জন শোভাযাত্রা চলাকালীন দুর্গা প্রতিমা লক্ষ্য করে কয়েকজন ডিম ছুড়েছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছই। তারপর তদন্ত শুরু হয়। মামলা দায়ের করা হয়েছে। কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।'

মহারাষ্ট্রে দুর্গা প্রতিমার বিসর্জনের শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ

অন্যদিকে, মহারাষ্ট্রের (Maharashtra) ওয়াশিমেও (Washim) দুর্গা প্রতিমার বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজয়া দশমীর (Vijaya Dashami 2026) দিন মালে গ্রামের টিপু সুলতান চকের কাছে বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন কয়েকজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, আবির বা রঙের গুঁড়ো ছোড়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। এরপরই কয়েকজনের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধে সাড়ে আটটা থেকে ন'টার মধ্যে বিসর্জন শোভাযাত্রা টিপু সুলতান চকে পৌঁছলে এই ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় পুলিশ

মালে গ্রামের থানার স্টেশন হাউস অফিসার রাজেশ খেরদে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সে জন্য ওয়াশিমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে স্থানীয় পুলিশের পাশাপাশি স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স এবং রায়ট কন্ট্রোল পুলিশের সদস্যদের। পুলিশের দাবি, সময়মতো হস্তক্ষেপ করায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রয়েছে। বিসর্জনের শোভাযাত্রাও সম্পন্ন হয়েছে। হায়দরাবাদ ও মহারাষ্ট্রের দুই ঘটনায়ই অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের শনাক্ত করার কাজ চালাচ্ছে পুলিশ। পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
২ রাজ্যে দুর্গা প্রতিমার বিসর্জন ঘিরে অশান্তি।
দেশের ২ রাজ্য তেলঙ্গানা ও মহারাষ্ট্রে দুর্গা প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা ঘিরে অশান্তি ছড়িয়ে পড়ল।
Read more Articles on
click me!

Recommended Stories

‘ওর বাবাকেও যেতে হবে’ পাটনায় মোদীকে নিশানা খাড়গের, মন্তব্য ঘিরে বিতর্ক
Mumbai Howrah Mail Power Bank Blast: মুম্বই-হাওড়া মেল ট্রেনে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়ায় ঢাকল কামরা