Fuel Price: বিধানসভা নির্বাচন মিটলেই জ্বালানির দাম বাড়বে? কী জানাল কেন্দ্র?

Published : Apr 28, 2026, 08:47 PM ISTUpdated : Apr 28, 2026, 08:59 PM IST
petrol

সংক্ষিপ্ত

Petrol-Diesel Price: পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাস সরবরাহ এবং দাম নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2026) মিটে যাওয়ার পর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্র।

DID YOU KNOW ?
তেল নিয়ে আশ্বাস কেন্দ্রের
দেশে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও বিমানের জ্বালানি সরবরাহ নিয়ে আশ্বস্ত করল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।

Fuel Price Hike: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election) মিটে গেলেই সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price) বেড়ে যাবে। দেশজুড়ে এই জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার। জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ওঠা-নামা করছে। তেল সরবরাহকারী সংস্থাগুলির উপর চাপ বাড়ছে। তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিল, এখন তেলের দাম বাড়ানো হচ্ছে না। গত কয়েকদিন ধরে তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ জ্বালানি মজুত শুরু করেছেন। বিশেষ করে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন দেখা যাচ্ছে। এই কারণেই মঙ্গলবার অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্র।

দেশবাসীকে আশ্বস্ত করল পেট্রোলিয়াম মন্ত্রক

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas) যুগ্মসচিব সুজাতা শর্মা (Sujata Sharma) বলেছেন, ‘আমরা দেখতে পেয়েছি, কিছু জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে পেট্রোল ও ডিজেল কিনছেন। আমরা রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সব রিটেইল আউটলেটের উপর নজর রাখা হচ্ছে। পেট্রোল ও ডিজেলের সরবরাহের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তেল যাতে মজুত থাকে এবং কোনও পেট্রোল পাম্পই যাতে তেলশূন্য না হয়ে যায়, তা নিশ্চিত করা হচ্ছে।’

গুজবে কান না দেওয়ার বার্তা কেন্দ্রের

সুজাতা আরও বলেছেন, ‘পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। সবার কাছে আমার আর্জি, দয়া করে গুজবে কান দেবেন না। আতঙ্কিত হয়ে পেট্রোল-ডিজেল কিনবেন না। যে কোনও তথ্যের জন্য সরকারের উপর নির্ভর করুন।’ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশে চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস (LPG) ও বিমানের জ্বালানি (Aviation Turbine Fuel) মজুত রয়েছে। ফলে উদ্বেগের কিছু নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ।
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

'উন্নত বাংলা' গড়ার ডাক অযোধ্যার সাধুদের, দ্বিতীয় দফা ভোটের আগেই সওয়াল বিজেপির পক্ষে
Indian Weather: ভ্যাপসা গরম থেকে মুক্তি? এই রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি