
Suvendu Adhikari: রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই পেট্রোলের দাম ১০ টাকা কমবে, ঘোষণা শুভেন্দু অধিকারীর
suvendu Adhikari on petrol diesel price: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বঙ্গবাসী একগুচ্ছ উপহার পেতে চলেছে। মহিলা ও বেকারদের মাসে ৩ হাজার টাকার পাশাপাশি আরও বেশ কিছু সুবিধার কথা বিজেপির সঙ্কল্পপত্রে ঘোষণা করা হয়েছে। এবার ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভায় দলীয় প্রার্থীদের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, বিজেপি ক্ষমতায় এলেই রাজ্য সরকারের আরোপিত শুল্ক নামিয়ে ১০ টাকা কমিয়ে দেওয়া হবে পেট্রোল-ডিজেলের দাম।