Petrol Diesel Price: এবার থেকে কি ১৫ দিন অন্তর বাড়বে পেট্রোল-ডিজেলের মত জ্বালানি তেলের দাম? সেই আশঙ্কাই বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত। তেলের দামের রিভিউ মিটিং হতে পারে ১৫ দিন ছাড়াছাড়া। 

এবার থেকে কি ১৫ দিন অন্তর বাড়বে পেট্রোল-ডিজেলের মত জ্বালানি তেলের দাম? সেই আশঙ্কাই বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতের জ্বালানি পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। গুরুতর সমস্যা তৈরির আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে রান্নার গ্যাস বা LPG-র দাম। এই পরিস্থিতিতে জ্বালানি তেল বা পেট্রোল-ডিজেল নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেন্দ্রীয় সরকারের নতুন চিন্তাভাবনা

কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থ আধিকারির জানিয়েছেন, দেশের জনগণ যাতে সমস্যায় না পড়ে তার জন্য এবার ১৫ দিন অন্তর পেট্রোল -ডিজেলের দামের রিভিউ করা হবে। বিশ্বের তেলের বাজারে অপরিশোধিত তেলের দাম অনবরত ওঠানামা করে। আর সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার ওপর ভিত্তি করেই দেশে জ্বালানি তেলের দাম এবার থেকে নির্ধারণ করা হতে পারে।

কী কী কারণে সিদ্ধান্ত

এদিন মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয় সিবিআইসি-র বিকেক চতুর্বেদীর। তিনি জানান, আগামী ১৫ দিন অন্তর রিভিউয়ের সিদ্ধান্ত নিতে পারে সরকার। সাধারণ জনগণ যাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সমস্যায় না পড়ে, সেই কারণেই এই জাতীয় চিন্তাভাবনা করছে সরকার। আসলে ক্রেতার পাশাপাশি তেল কোম্পানির আর্থিক অবস্থা, দেশের রাজস্ব ভাণ্ডারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওযার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

পেট্রোল-ডিজেলের দাম নির্ধারণের ভিত্তি

সরকারি সূত্রে বলা হয়েছে, ১৫ দিন অন্তর এই পরিস্থিতি রিভিউ করে কতগুলি মানদণ্ড খতিয়ে দেখা হবে। যেগুলি খতিয়ে দেখা হবে সেগুলি হল- আমদানি শুল্ক, দেশের জ্বালানির চাহিদা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। তিনটির ওপর ভিত্তি করে তেলের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধআন্ত নেওয়া হবে।

সাধারণ খুচরো ক্রেতাদের মধ্যে যাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির আঁচ না পড়ে সেই দিকেই নজর কেন্দ্রের। পেট্রোল, ডিজেলের ওপর কমিয়ে দেওয়া হয়েছে ১০ টাকা শুল্ক। এতে সরকারের রাজস্বের ঘাটতি হবে ৭০০০ টাকা।