India On Iran: ইরান-ইজরায়েল, আমেরিকার সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, রেশন নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের

Published : Mar 06, 2026, 06:52 AM IST

India On Iran Israel America Conflict: মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে যাতে খাদ্যশস্যের ঘাটতি না পড়ে তার জন্য এবার কোমর বেঁধে আসরে নামল কেন্দ্রীয় সরকার। দেশবাসীর খাবারে যাতে টান না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা কেন্দ্রের। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

PREV
16
মধ্যপ্রাচ্যের যুদ্ধে খাদ্য সঙ্কট

গত শনিবার থেকে ইরান-ইজরায়েল এবং আমেরিকার সংঘর্ষে  সঙ্কট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। খামেনই-এর মৃত্যুর পর বেড়েছে আরও যুদ্ধের দাপট। আক্রমণ পাল্টা আক্রমণে কার্যত অবরুদ্ধ মধ্যপ্রাচ্য। বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। এই অবস্থায় হরমুজের কাছে আটকে একের পর এক  ভারতীয় জাহাজ সহ বিভিন্ন দেশের কার্গো জাহাজ। এই অবস্থায় ভারতবাসীর জীবন ধারণের রসদে যাতে সঙ্কট তৈরি না হয় তার জন্য  বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। শাহের মন্ত্রক। 

26
প্রতিটি রাজ্যকে চাল-গম মজুতের নির্দেশ

সূত্রের খবর, ক্যাবিনেট সচিবালয়ের মাধ্যমে প্রতিটি মন্ত্রককে ‘কনটিনজেন্সি প্ল্যান’ তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতির সময়ে ভারতে যাতে তার কোনও প্রভাব না পড়ে তার জন্য দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রেশনের চাল-গম মাস  তিনেকের মতো মজুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

36
রেশন নিয়ে কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ

বিভিন্ন রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থায় যাতে কোনও রকম সমস্যা না–হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক দেশের সব ক’টি রাজ্যের খাদ্যসচিবকে চিঠি পাঠিয়ে একবারে তিন মাসের চাল-গম আগাম তুলে নিয়ে রেশন ডিলারদের কাছে পৌঁছে দিতে বলেছে।

46
হঠাৎ কেন এই নির্দেশ

পরিবহণ জ্বালানির সঙ্কট তৈরি হলে রেশনের চাল–গম ডিলারদের কাছে পৌঁছে দিতে সমস্যা হবে। গণ–বণ্টন ব্যবস্থা সে ক্ষেত্রে ঘেঁটে যাওয়ার আশঙ্কা এবং তা হলে সাধারণ মানুষের ক্ষোভ সামাল দেওয়া মুশকিল হবে। তার জন্যই আগেভাগে তিন মাসের চাল–গম তুলে নিতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। 

56
ইরানকে বিশেষ বার্তা ভারতের

ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুকে সমবেদনা জানাল ভারত। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানি দূতাবাসে গিয়ে ভারত সরকারের পক্ষ থেকে একটি কনডোলেন্স বুকে স্বাক্ষর করেছেন, যেখানে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য ইরানের প্রতি ভারতের সমবেদনা এবং সংহতি প্রকাশ করা হয়েছে।

66
উত্তপ্ত ইরান

শনিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তারপর থেকে ভারত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানায়নি। এই প্রথম কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিল।

Read more Photos on
click me!

Recommended Stories