Humayun Kabir: বুধবার হোলির দিন সেই সুরক্ষা বাহিনী পৌঁছে যায় হুমায়ুনের মুর্শিদাবাদ জেলার বাড়িতে। এদিকে এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল কটাক্ষ করতে পিছুপা হয়নি বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Humayun Kabir: বাবরি মসজিদ বানানোর পুরস্কার! হুমায়ূন কবীরকে কেন্দ্রীয় নিরাপত্তা শাহি মন্ত্রকের। হুমায়ুন কবীর কেন্দ্র থেকে 'ওয়াই প্লাস' নিরাপত্তা পেলেন। তৃণমূল ছেড়ে নতুন দল গড়েছেন হুমায়ুন কবীর। তাঁকে এবার ১২ সদস্যের কেন্দ্রীয় বাহিনীর একটি দল নিরাপত্তা দেবে। 

হুমায়ুন কবীরকে বিশেষ নিরাপত্তা:- 

বুধবার দুপুরে রেজিনগর এর বাড়িতে হুমায়ুনের কাছে পৌঁছে যাক সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই দলে রয়েছেন একজন পরিদর্শক ,একজন সরকারি পরিদর্শক এবং ১০ জন কনস্টেবল। ভরতপুরের বিধায়ককে নিরাপত্তা দেওয়া নিয়ে জটিলতা আদালত পর্যন্ত যায়। কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভরতপুরের বিধায়ক।

এরপরই হুমায়ুনের আর্জি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয় আদালত। দিল্লি থেকে তার কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়। সমস্ত দিক বিচার করে ভরতপুরের বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক। 

বুধবার হোলির দিন সেই সুরক্ষা বাহিনী পৌঁছে যায় হুমায়ুনের মুর্শিদাবাদ জেলার বাড়িতে। এদিকে এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল কটাক্ষ করতে পিছুপা হয়নি। জোড়া ফুল শিবিরের কেউ কেউ বলেছেন দিল্লির সঙ্গে গোপনে সখ্যতা বাড়াতেই এই নিরাপত্তার বন্দোবস্ত। যদিও এমন কোন আঁতাতের কথা মানতে চান নি ভরতপুরের বিধায়ক ।তার দাবি ,লাগাতার খুনের হুমকির ফলে রাজ্যকে নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি।

সেখানে সাড়া না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। এরপরই বুধবার দিল্লি থেকে তাঁর কাছে নিরাপত্তা টিম এসে পৌঁছয়। তৃণমূল থেকে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার পর তিনি নতুন দলের কথা ঘোষণা করেন। গত ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করে তিনি নতুন দলের নাম প্রথমে জনতা উন্নয়ন পার্টি দেন। কিন্তু ওই নামে আরেকটি দল ইতিমধ্যে আবেদন জানানোয় তার রাজনৈতিক দলের নামের আগে ' শব্দ দিয়ে ভরতপুরের বিধায়কের রেজিস্ট্রেশন মঞ্জুর করে নির্বাচন কমিশন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।