Indian Railways: উৎসবের মরশুমে দারুণ খবর, ৪ টে স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, জেনে নিন কোন কোন রুটে

Published : Nov 02, 2026, 12:33 PM IST
Bengaluru-Mangaluru-Madgaon Special Express train on October 1

সংক্ষিপ্ত

আসন্ন ছট পুজো ও দীপাবলি উপলক্ষে যাত্রীদের ভিড় সামলাতে পূর্ব রেল হাওড়া ও পাটনার মধ্যে চারটি আনরিজার্ভড স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলি নভেম্বর মাসে চলবে এবং ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে।

আসন্ন ছট পুজো ও দীপাবলির মরশুমে যাত্রীদের ভিড় কমাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার হাওড়া ও পাটনার মধ্যে চলবে চারটি আনরিজার্ভড স্পেশ্যাল ট্রেন। নভেম্বর মাসে চলবে এই ট্রেন। জেনে নিন কবে কবে।

উৎসবের মরশুমে বাড়ি ফেরার যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতেই এই উদ্যোগ নিল ভারতীয় রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া ও পাটনার মধ্যে যাতায়াতকারী এই ট্রেনগুলো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে। যার ফলে যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে।

০৩০৩৩ নম্বর হাওড়া-পাটনা আনরিজার্ভড স্পেশাল ট্রেন চলবে আগামী ৬ ও ১১ নভেম্বর হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৫টা ৪০ মিনিটে যাত্রা শুরু করে পরের দিন ভোর ৫টায় পাটনা পৌঁছাবে।

০৩০৩৪ নম্বর পাটনা-হাওড়া আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি ৭ ও ১২ নভেম্বর পাটনা থেকে ছাড়বে। সকাল ৬টা ৩০ মিনিটে যাত্রা শুরু ওই দিন রাত ১০টা ১৫ মিনিটে হাওড়ার পৌঁছাবে।

০৩০৩৫ নম্বরের হাওড়া-পাটনা আনরিজার্ভড স্পেশাল ট্রেন ৭ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে পাটনা পৌছবে এই ট্রেন।

০৩০৩৬ নভেম্বর পাটনা-হাওড়া আনরিজার্ভড স্পেশাল ট্রেন ৮ নভেম্বর দুপুর ১টা ৩৫ মিনিটে পাটনা থেকে ছাড়বে। পরের দিন রাত ১টায় হাওড়ায় পৌঁছাবে। এই সব ট্রেনই উভয় দিকের যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থাকবে। জানা যাচ্ছে, ট্রেনগুলো ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে দাঁড়াবে।

আসন্ন ছট পুজো ও দীপাবলি উপলক্ষে যাত্রীদের ভিড় সামলাতে পূর্ব রেল হাওড়া ও পাটনার মধ্যে চারটি আনরিজার্ভড স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলি নভেম্বর মাসে চলবে এবং ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে। এর ফলে উৎসবের মরশুমে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনগুলি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডির মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে দাঁড়াবে। ফলে উৎসবের মরশুমে যাতায়াত সহজ হবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

‘আমেরিকায় কোনও ভারতীয় এমন করলে কী হত?’ আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ইমরান খান
Bihar Murder Case: বিহারে শিউরে ওঠার মতো ঘটনা! খাল থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর কাটা মুণ্ডু ও ৭ টুকরো দেহ