Train Fare Discount: এবার থেকে ট্রেনের টিকিটে মিলবে ৭৫ শতাংশ ছাড়! নয়া ঘোষণা! সবাই পাবেন?

Published : Jul 14, 2026, 10:33 AM IST

ট্রেনে ভাড়ার বিষয়টি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না, ভারতীয় রেলওয়ে (Indian Railways) নির্দিষ্ট কিছু যাত্রীর জন্য উল্লেখযোগ্য ছাড়ের ব্যবস্থা রেখেছে। এবার থেকে ট্রেনের টিকিটে মিলবে ৭৫ শতাংশ ছাড়! নয়া ঘোষণা! সবাই পাবেন?

PREV
110

এবার থেকে ট্রেনের টিকিটে মিলবে ৭৫ শতাংশ ছাড়! নয়া ঘোষণা রেলের! কিন্তু এই সুবিধা কি সবাই পাবেন? প্রশ্ন উঠছে। পেলেও কীভাবে আবেদন করতে হবে?

210

বিশেষ পরিস্থিতিতে কিছু যাত্রী ২৫ শতাংশ থেকে শুরু করে ৫০, ৭৫ শতাংশ, এমনকি কিছু ক্ষেত্রে তারও বেশি ছাড়ের সুবিধা পেতে পারেন। তবে এই ছাড় সবার জন্য নয়। নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই এই সুবিধা দেওয়া হয়।

310

যাত্রীদের সুবিধার জন্য সবসময়ই কোনও না কোনও উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। বয়স্ক যাত্রী থেকে মহিলাদের জন্যও রয়েছে নানান সুবিধা। বাদ নেই পড়ুয়ারাও। ছাত্রছাত্রীদের ভাড়ায় ছাড় দেয় রেল।

410

উল্লেখযোগ্য বিষয় হল, কয়েক বছর আগে প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য ট্রেন ভাড়ায় যে ছাড় দেওয়া হত, তা বন্ধ করে দেয় ভারতীয় রেলওয়ে। এখনও সেই ছাড় পুনরায় চালু করা হয়নি। ফলে বর্তমানে অনেকেই ভুলবশত মনে করেন যে বয়সের ভিত্তিতে ভাড়ায় ছাড় পাওয়া যায়, কিন্তু বাস্তবে সেই সুবিধা নেই।

510

ট্রেনে চিকিৎসার জন্য বা বিশেষ ক্যাটাগরিতে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই ভারতীয় রেলের নিয়ম জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সঠিক তথ্য জানা থাকলে প্রয়োজনের সময় উল্লেখযোগ্য পরিমাণ ভাড়া সাশ্রয় করা সম্ভব।

610

এদিকে, নিজের শহরে যাওয়া থেকে শিক্ষামূলক ভ্রমণে অংশ নেওয়ার মতো ক্ষেত্রে ভাড়ায় ছাড় মেলে পড়ুয়াদের। প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং গবেষণার পড়ুয়ারাও এই ছাড় পান বলে খবর।

710

রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য টিকিটে ছাড় দিয়ে থাকে রেল। তবে প্রতিটি বিভাগের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ হয় আলাদা আলাদা। বাড়ি ও স্কুলের মধ্যে যাতায়াতকারী ছাত্রছাত্রীদের জন্য আলাদা বিভাগ রয়েছে রেলের। মাদ্রাসার ছাত্রছাত্রীরাও অন্তর্ভুক্ত এর মধ্যে।

810

কত ছাড় পাওয়া যায়: দ্বিতীয় ও স্লিপার শ্রেণির ভাড়ায় ৫০ শতাংশ ছাড় এবং MST ও QST ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পান সাধারণ বিভাগের ছাত্রছাত্রীরা। SC/ST বিভাগের ছাত্রছাত্রীরা পান প্রায় ৭৫ শতাংশ ছাড়। স্নাতক পর্যন্ত অধ্যয়নরত ছাত্রী (Indian Railways) এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্রদের দ্বিতীয় শ্রেণির MST বিনামূল্যে প্রদান করা হয়। গ্রামীণ এলাকার সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা বছরে একবার দ্বিতীয় শ্রেণির ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় পান।

910

কারা পাবেন ছাড়: ইউপিএসসি ও সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত প্রধান লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের দ্বিতীয় শ্রেণিতে প্রায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।

1010

ভারতে পাঠরত বিদেশি পড়ুয়ারা সরকারি ক্যাম্প/সেমিনারে অংশ নেওয়া ও ঐতিহাসিক স্থান ভ্রমণের ক্ষেত্রে সেকেন্ড ক্লাস SL ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে।

Read more Photos on
click me!

Recommended Stories