MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Local Train Fare-তিনগুণ বেড়ে গেল লোকাল ট্রেনের ভাড়া, হতবাক নিত্যযাত্রীরা

Local Train Fare-তিনগুণ বেড়ে গেল লোকাল ট্রেনের ভাড়া, হতবাক নিত্যযাত্রীরা

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর রবিবার কোভিড আবহের মধ্যেই রাজ্যে লোকাল ট্রেন চালু হয়েছে। আর সোমবার লোকাল ট্রেনে উঠলেই ভাড়া গুণতে হচ্ছে তিনগুণ। সমস্যায় সাধারণ যাত্রীরা। যেখানে ভাড়া ১০টাকা দিতে হত, সেখানে দিতে হচ্ছে ৩০ টাকা। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 01 2021, 06:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রাজ্য সরকারের পক্ষ ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু রেলের আবেদন খুব প্রয়োজন ছাড়া যাত্রীরা যেন লোকাল ট্রেনে চড়া থেকে বিরত থাকেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছেন, যাত্রীদের কাছে তাঁরা আবেদন করছেন খুব প্রয়োজন না হলে কোনও মানুষই যেন ট্রেনে না চড়েন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

রাজ্য সরকারের পক্ষ ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু রেলের আবেদন খুব প্রয়োজন ছাড়া যাত্রীরা যেন লোকাল ট্রেনে চড়া থেকে বিরত থাকেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছেন, যাত্রীদের কাছে তাঁরা আবেদন করছেন খুব প্রয়োজন না হলে কোনও মানুষই যেন ট্রেনে না চড়েন। 

310

লোকাল ট্রেন চালু হতেই ভাড়া বাড়ানোর অভিযোগ উঠছে। বলা হয়েছে প্রায় তিন গুণ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে লোকাল ট্রেনে। অর্থাৎ যে দূরত্বের ভাড়া ১০টাকা ছিল, সেখানে যাত্রীদের গুণতে হচ্ছে ৩০ টাকা। 

410

এ রাজ্যে লোকাল ট্রেনের উপর ভরসা করেন বহু মানুষ। ফলে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ হাওড়া ও শিয়ালদহ শাখা দিয়ে যাতায়াত করেন। কিন্তু, ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। সঠিক সময় কাজে যোগ দিতে পারছিলেন না তাঁরা। ফলে ট্রেন চালুর দাবি জানানো হয়েছিল।

510

কিন্তু, সংক্রমণ না কমায় ৬ মাস লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি রাজ্য সরকার। এতদিন স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বাংলাতে তারা লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত ছিলই। এখন রাজ্য সরকার বিধিনিষেধ তুলে নেওয়ায় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে। 

610

তবে সমস্যা কাটেনি। আচমকা কিছু রুটে ভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীরা বলছেন বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখায় লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত আছে। ভাড়া বাড়ে নি। 

710

কিন্তু বর্ধমান রামপুরহাট কিংবা বর্ধমান আসানসোল রেলপথে লোকাল ট্রেনের ভাড়া তিনগুণ বেড়েছে বলে জানান সাধারণ যাত্রীরা। যেখানে বর্ধমান থেকে গুসকরা এতদিন লোকাল ট্রেনে ভাড়া ছিল দশ টাকা। সেখানে কিন্তু সোমবার থেকে ভাড়া বেড়ে হয়েছে এক লাফে ৩০ টাকা।

810

ঠিক তেমনি বর্ধমান থেকে বোলপুর স্টেশন পর্যন্ত ভাড়া ছিল ১৫ টাকা। সোমবার থেকে তা হয়েছে ৩৫ টাকা। সাধারণ যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন। তারা রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।

910

বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখায় ইএমইউ (Electric multiple unit) লোকাল ট্রেন চলায় সেখানে ভাড়া বাড়েনি। কিন্তু যে রেল শাখায় মেমু (Mainline Electric Multiple Unit) লোকাল ট্রেন চলে সেখানে লোকাল ট্রেনের ভাড়া তিনগুণ বেড়েছে। 

1010

অন্যদিকে বর্ধমান কাটোয়া শাখায় যেহেতু ইএমইউ চলে তাই সেখানেও যাত্রী ভাড়া অপরিবর্তিত রয়েছে। তাই কিছু রুটে ভাড়া বাড়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নোটিস, মামলা নিম্ন আদালতে ফেরাল হাইকোর্ট
Recommended image2
Cyclone Arnab Landfall: বুধবার রাতেই উপকূলে আছড়ে পড়বে 'অর্ণব', কোথায় ল্যান্ডফল? জানাল আবহাওয়া দফতর
Recommended image3
মিলবে না ডবল ভাতা, পুজোর আগে বাতিল হবে বহু অ্যাকাউন্ট, অন্নপূর্ণা যোজনা নিয়ে জারি নতুন নির্দেশিকা
Recommended image4
Nadia: অসুস্থ বাবা-মায়ের সম্পত্তি, টাকা হাতিয়ে ভিটেছাড়া করার অভিযোগ, কাঠগড়ায় খোদ 'পুলিশ' ছেলে
Recommended image5
Cyclone Arnab: অর্ণবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা, বাংলায় চারদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved