State Name Change: ভোটের মুখে বদলে যাচ্ছে রাজ্যের নাম, নাম বদলে অনুমোদনের পথে কেন্দ্রীয় মন্ত্রিসভা, কী বলছেন মুখ্যমন্ত্রী

Published : Feb 24, 2026, 12:10 PM IST
modi in kerala

সংক্ষিপ্ত

বিধানসভা ভোটের মুখে বদলে যেতে পারে রাজ্যের নাম। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম পরিবর্তন করে 'কেরলম' করার প্রস্তাবে অনুমোদন দিতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে রাজ্যের নাম বর্তমানে Kerala হিসেবেই উল্লেখ রয়েছে।

State Name Change: বিধানসভা ভোটের মুখে বদলে যেতে পারে রাজ্যের নাম। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের (Kerala) নাম পরিবর্তন করে 'কেরলম' (Keralam) করার প্রস্তাবে অনুমোদন দিতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। এপ্রিল-মে মাসে নির্ধারিত কেরল বিধানসভা নির্বাচনের আগে 'Kerala as Keralam' এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগেই কেরল বিধানসভা সরকারি নথিপত্রে রাজ্যের নাম 'কেরলম' করার পক্ষে প্রস্তাব পাশ করেছে। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan) এই প্রস্তাবটি উত্থাপন করেন। মালয়ালম ভাষায় রাজ্যের নাম বরাবরই 'কেরলম' (കേരളം) হলেও, ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে রাজ্যের নাম বর্তমানে 'Kerala' হিসেবেই উল্লেখ রয়েছে।

কী বলছে কেরলের বাম সরকার

কেরলে বামফ্রন্ট (এলডিএফ) সরকারের দাবি, সংবিধানে থাকা নামের সঙ্গে মালয়ালম উচ্চারণ ও ঐতিহ্যের সামঞ্জস্য রাখতেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে প্রথমবার সর্বসম্মতিক্রমে একই ধরনের একটি প্রস্তাব পাশ হয়েছিল। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিছু প্রক্রিয়াগত ও কারিগরি সংশোধনের পরামর্শ দিয়ে তা ফেরত পাঠায়। পরে ২০২৪ সালের ২৪/২৫ জুন সংশোধিত প্রস্তাব আবার সর্বসম্মতভাবে গৃহীত হয়। নাম বদলের এই প্রস্তাবে সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে, যেখানে সংসদকে রাজ্যের নাম পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের প্রথম তফসিলে 'কেরল'-র পরিবর্তে 'কেরলম' অন্তর্ভুক্ত করার পাশাপাশি অষ্টম তফসিলভুক্ত সব ভাষায় 'কেরলম' নাম ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

কেরল নামের ইতিহাস

ঐতিহাসিকভাবে 'কেরলম' নামটির সঙ্গে মালয়ালম ভাষাভাষী অঞ্চলগুলির ঐক্যের দাবি জড়িত। স্বাধীনতা আন্দোলনের সময় ত্রাভাঙ্কোর, কোচি ও মালাবার, এই অঞ্চলগুলিকে একত্রিত করে ভাষাভিত্তিক রাজ্য গঠনের আন্দোলন 'আইক্য কেরল' নামে পরিচিত ছিল। ১৯৫৬ সালে ভাষাভিত্তিক পুনর্গঠনের মাধ্যমে বর্তমান কেরল রাজ্যের জন্ম হয়।

কেরলের দলগুলির কী বক্তব্য

রাজনৈতিক মহলেও এই নাম পরিবর্তন নিয়ে বিস্তৃত ঐকমত্য দেখা গিয়েছে। কেরলে বিজেপির শাখাও এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশখের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মালয়ালম ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় 'কেরলম' নাম অনুমোদনের আহ্বান জানিয়েছেন। 'কেরলম' নামটির প্রাচীন ঐতিহাসিক শিকড় রয়েছে বলে ইতিহাসবিদদের মতে। অনেকে মনে করেন, এটি প্রাচীন চেরা রাজবংশের নাম থেকে উদ্ভূত। আবার 'কেরা' শব্দের অর্থ নারকেল সেই সূত্রে 'নারকেলের দেশ' বলেও ব্যাখ্যা করা হয়। সম্রাট অশোকের শিলালিপিতেও 'কেরলপুত্র' নামের উল্লেখ পাওয়া যায় বলে গবেষকরা দাবি করেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Jharkhand Crash: রাঁচি থেকে উড়েছিল প্রাণ বাঁচাতে, মাঝপথেই শেষ হয়ে গেল সব!
Air Ambulance Crash: রুট বদলই কাল হল? এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ে সাত জনেরই মৃত্যু